ভারতে প্রতিদিন গড়ে ৮২ টি খুন, ৮৬ টি ধর্ষণ! চাঞ্চল্যকর তথ্য NCRB-র
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) রিপোর্ট অনুসারে ২০২১ সালে দেশে প্রতিদিন গড়ে ৮২ জনকে হত্যা (Murder) করা হয়েছে। প্রতিঘন্টায় ১১ জন করে অপহৃত হয়েছেন। প্রতিদিন গড়ে ৮৬ টি ধর্ষণের (Rape) ঘটনা ঘটেছে।
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) রিপোর্ট অনুসারে ২০২১ সালে দেশে প্রতিদিন গড়ে ৮২ জনকে হত্যা (Murder) করা হয়েছে। প্রতিঘন্টায় ১১ জন করে অপহৃত হয়েছেন। প্রতিদিন গড়ে ৮৬ টি ধর্ষণের (Rape) ঘটনা ঘটেছে।

ঝাড়খণ্ডে খুনের হার বেশি, দিল্লিতে অপহরণ
এনসিআরবির রিপোর্ট বিশ্লেষণে দেখা গিয়েছে ঝাড়খণ্ডে খুনের হার সব থেকে বেশি আর দিল্লিতে সব থেকে বেশি অপহরণের মামলা দায়ের করা হয়েছে। ২০২১-এ ঝাড়খণ্ডে প্রতি একলক্ষ জনসংখ্যায় হত্যার সংখ্যা সব থেকে বেশি। ২০২১-এ সারা দেশে ৩০১৩২ টি হত্যার ঘটনা ঘটেছে। এক্ষেত্রে ২৯২৭২ টি মামলা দায়ের করা হয়েছে। ২০২০-র তুলনা. মামলার সংখ্যা ০.৩ শতাংশ বেড়েছে।

খুনের সংখ্যার নিরিখে শীর্ষে থাকা পাঁচটি রাজ্য
খুনের সংখ্যার নিরিখে শীর্ষের থাকা ৫ টি রাজ্যের মধ্যে রয়েছে উত্তর প্রদেশ ( খুন ৩৮২৫, মামলা ৩৭১৭), বিহার ( খুন ২৮২৬, মামলা ২৭৯৯), মহারাষ্ট্র ( খুন ২৩৮১, মামলা ২৩৩০), মধ্যপ্রদেশ ( খুন ২০৭৫, মামলা ২০৩৪), পশ্চিমবঙ্গ ( খুন ১৯১৯, মামলা ১৮৮৪)। অপহরণের ঘটনা এবং তার রিপোর্টের মধ্যেও শীর্ষে রয়েছে উত্তর প্রদেশ।

ধর্ষণের তালিকার শীর্ষে রয়েছে রাজস্থান
২০২১ সালে সারা দেশে ধর্ষণের ৩১৬৭৭ টি মামলা নথিভুক্ত করা হয়েছে। যার গড় করলে প্রতিদিন ৮৬ জন ধর্ষিত হয়েছেন। রাজ্যগুলির মধ্যে রাজস্থান শীর্ষে (৬৩৩৭)রয়েছে। তারপরে রয়েছে মধ্যপ্রদেশ (২৯৪৭), মহারাষ্ট্র (২৪৯৬), উত্তর প্রদেশ (২৮৪৫) এবং দিল্লি (১২৫০)। ২০২০ সালে সারা দেশে ধর্ষণের মামলা ছিল ২৮০৪৬ টি।

মহিলাদের বিরুদ্ধে অপরাধ
২০২১ সালে সারা দেশে মহিলাদের বিরুদ্ধে মোট ৪, ২৮, ২৭৮ টি অপরাধের মামলা হয়েছে। প্রতিলক্ষ জনসংখ্যায় এই হার ৬৪.৫। ২০২০ সালে এই অপরাধের সংখ্যা ছিল ৩,৭১, ৫০৩ টি। মহিলাদের বিরুদ্ধে অপরাধের মধ্যে রয়েছে ধর্ষণ, হত্যা, যৌতুক, অ্যাসিড হামলা, আত্মহত্যার প্ররোচনা দেওয়া, অপহরণ, বলপূর্বক বিয়ে, মানব পাচারের মতা ঘটনা।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications