বিশাখাপত্তনম শিপইয়ার্ডে বড়সড় দুর্ঘটনা, মৃত কমপক্ষে ১০
পরীক্ষা-নিরীক্ষার সময় ভেঙে পড়ল ক্রেন। মৃত ১০। বিশাখাপটনমের হিন্দুস্তান শিপইয়ার্ডের ঘটনা । দুর্ঘটনার সময় ক্রেনটির তলায় আটকে পড়েন অনেকে। উদ্ধারকাজ চলছে। রক্ষণাবেক্ষণের জন্য হিন্দুস্তান শিপইয়ার্ডে একটি ক্রেনের পরীক্ষা চলছিল। সকাল থেকেই তাতে কাজ করছিলেন অনেকে। দুপুরে হঠাৎই সেটি ভেঙে পড়ে। বুঝে ওঠার আগেই ক্রেনটির নিচে আটকে পড়েন বহু।

প্রথমে ছ'জনের মৃত্যুর খবর সামনে আসে। পরে জানা যায় আরও দু'জনের মৃত্যু হয়েছে। পরে আরও দু'জনের মৃত্যুর খবর সামনে আসে। শেষ পাওয়া খবর পর্যন্ত এই নিয়ে এখনও পর্যন্ত মোট ১০ জনের মৃত্যু হয়েছে। আহত অনেকেই। ক্রেনের নিচ থেকে উদ্ধারের কাজ চলছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
ঘটনার খবর সামনে আসতেই সেখানে পৌঁছায় অ্যাম্বুলেন্স ও পুলিশ। তিনজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের দেহ উদ্ধারের কাজ এখনও চলছে। এদিকে স্থানীয় এক ট্রেড ইউনিয়ন নেতা এই দুর্ঘটনার বিষয়ে বলেন, ক্রেনে অতিরিক্ত ভার বহন করায় তা নুয়ে পড়ে প্রথমে তারপর ভার না নিতে পেরে তা ভেঙে যায়।
অন্ধ্রপ্রদেশের মন্ত্রী অবন্তী শ্রীবাস্তব সংশ্লিষ্ট আধিকারিকদের সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে করোনা আবহে সামাজিক দূরত্ব ভুলেই শিপইয়ার্ডে কর্মরতদের পরিবার ছউটে আসে শিপইয়ার্ডে। এতে গোলমাল বাঁধে। পুলিশ ঘটনাস্থলে যাওয়া থেকে পরিবারদের আটকায়।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications