প্লাস্টিক কুড়ানির মুখে এরকম ইংরাজি শুনলে ভির্মি খাবেন আপনিও! ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়
প্লাস্টিক কুড়ানির মুখে এরকম ইংরাজি শুনলে ভির্মি খাবেন আপনিও!
সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ঘটনা দেখা যায় যেগুলি দেখে আপনি অবাক হতে বাধ্য। অনেকসময়ই মানুষের পরিস্থিতি তাঁকে খুব খারাপ জায়গায় এনে দেয়। অনেকে সেই পরিস্থিতির সম্মুখীন হতে পারেন আবার কেউ বা পারেন না। সেরকমই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যেখানে এক জঞ্জাল সংগ্রহকারীর মুখে ফটাফট ইংরাজি শুনে আপনার মুখ হাঁ হয়ে যাবে। সম্প্রতি বেঙ্গালুরুর এক জঞ্জাল সংগ্রহকারীর ইংলাজি ভাষা বলার দক্ষতা ও তাঁর গলার আওয়াজে মুগ্ধ নেটিজেনরা। ভিডিওতে যে মহিলাকে দেখা গিয়েছে তিনি সিসিলিয়া মার্গারেট লরেন্স নামে পরিচিত।

ইনস্টাগ্রাম ব্যবহারকারী শচিনা হেগ্গার এই ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে সিসিলিয়া দাবি করেছেন যে তিনি ২০০৭–২০১৪ সাত বছর জাপানে থেকেছেন। তিনি শচিনার সঙ্গে কথা বলার সময় সুন্দর একটি গানও শোনান তাঁকে। শচিনা সেই ভিডিওতে ক্যাপশন দিয়েছেন, 'আমাদের আশেপাশেই গল্প ঘোরাঘুরি করে। আমাদের শুধু থেমে চারপাশে দেখতে হবে। কিছু সুন্দর আবার কিছু বেদনাদায়ক, কিন্তু কিছু ফুল ছাড়া জীবন অর্থহীন।’
শচিনা বলেন, 'তিনি প্লাস্টিক কোড়ান এবং যখন আমি তাঁকে জিজ্ঞাসা করি ওই মহিলা আমায় জানান যে তিনি চার্চে ঝাড়ু দেন এবং প্লাস্টিক সংগ্রহ করে তা বিক্রি করেন বেঁচে থাকার জন্য।’ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়ে যায় এবং সিসিলিয়ার জীবনের প্রতি ইতিবাচকতা দেখে নেটিজেনরা মুগ্ধ হন। বেঙ্গালুরুর অনেক নেটিজেনই সিসিলিয়াকে চেনেন এবং তাঁরা জানান যে হোলি ঘোস্ট চার্চে সিসিলিয়া নিয়মিত আসেন রবিবার করে।
ভিডিওতে সিসিলিয়া মাদার মেরির ছবি দেখিয়ে জানিয়েছেন যে তিনি একা নন পৃথিবীতে। যা দেখে নেটিজেনরা তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এই করোনা পরিস্থিতিতে যখন মানুষ হতাশায় ভুগছেন, জীবনের প্রতি সব ইচ্ছা পরিণত হয়েছে অনিচ্ছায়, তখন এই মহিলার বেঁচে থাকার উৎসাহ দেখে অনেকেই অনুপ্রাণিত হবেন। তাংর ইংরাজি বলার চল দেখে মনে হচ্ছে তিনি এই ভাষাটিকে ভালো করে রপ্ত করেছিলেন একসময়, হয়ত তাঁর অবস্থা কোনও একসময় ভালো ছিল, কিন্তু পরিস্থিতি তাঁকে আজ এই জায়গায় দাঁড় করিয়েছে। কিন্তু তিনি পরিস্থিতির কাছে হার না মেনে নতুন উৎসাহ নিয়ে বাঁচছেন। অনেক নেটিজেনই জানিয়েছেই এই মহিলা তাঁদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেলেন। অনেক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় সিসিলিয়াকে সাহায্য করার কথাও জানিয়েছেন।












Click it and Unblock the Notifications