মলদ্বীপ বেড়ানো বাতিল করলেই এই রেস্তোরাঁয় ফ্রিতে খাবার সুযোগ, কোথায় জেনে নিন
মলদ্বীপ ভার্সেস লাক্ষাদ্বীপ। এই নিয়ো সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে মলদ্বীপের মন্ত্রীদের আপত্তিকর মন্তব্যের জেরে মলদ্বীপ বয়কটের ট্রেন্ড শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে মোদীর কল্যাণেই লুকিয়ে থাকা গুপ্তধনের মতো লাক্ষাদ্বীপের সন্ধার পেয়ে গিয়েছেন ভ্রমণ পিপাসুরা।
মলদ্বীপের সঙ্গে ক্রমশ সম্পর্কের অবনতি হয়ে চলেছে ভারতের। এরই মাঝে আবার একটি রেস্তোরাঁ অফার দিয়ে বসেছে মলদ্বীপের ভ্রমণ বাতিল করবেন যিনি তাঁকে বিনামূ্ল্যে খাবারের সুযোগ দেওয়া হবে। এক প্লেট করে ছোলে বাটোরে ফ্রিতে খেতে পাবেন তিনি।

এমনই আশ্চর্য জনক অফার দিতে শুরু করেছে উত্তর প্রদেশের লখনউয়ের একটি রেস্তোরাঁ। শুধু তাই নয় মলদ্বীপের ভ্রমণ বাতিল করলেই কেবল এই অফার দেওয়া হবে এমন নয় যাঁরা লাক্ষাদ্বীপের বুকিং শুরু করেছেন তাঁদেরও দেওয়া হবে এই অফার। গাজিয়াবাদের একটি রেস্তোরাঁ এই অফারের কথা ঘোষণা করেছে। সঙ্গে সঙ্গে সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নয়ডাতেও রয়েছে সেই রেস্তরাঁর একটি শাখা। সেখানেও সেই অফার দেওয়া হচ্ছে।
হঠাৎ করে এইরকমের অফারের কথা কেন ভাবলেন তা জিজ্ঞাসা করাতে রেস্তোরাঁর মালিক বলেছেন, মলদ্বীপের মন্ত্রীরা প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে আপত্তিকর কথা বলেছেন। সেটা কোনও ভাবেই মেনে নেওয়া যায়। সেই সঙ্গে লাক্ষাদ্বীপে পর্যটনকে উৎসাহ দিতেই এই ভাবনা তাঁর মাথায় আসে। তিনি জানিয়েছেন ইতিমধ্যেই নাকি ১০ জন এসে এই অফারে তাঁর রেস্তোরাঁ থেকে খাবার খেয়ে গিয়েছেন। গোটা জানুয়ারি মাস ধরেই এই অফার তাঁরা জারি রাখবেন বলে জানিয়েছেন।
মলদ্বীপের কয়েকজন মন্ত্রী হঠাৎ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কু মন্তব্য করেন। তারপরেই মলদ্বীপ বয়কটের ট্রেন্ড শুরু হয়ে যায়। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়ে যায়। সেই পরিস্থিতিতে মলদ্বীপের বুকিং বাতিল করার অনুরোধ জানিেয়ছিলেন মেক মাইট্রিপ সহ একাধিক পর্যটন সংস্থা। এবং সেই ট্রেন্ডে গা ভাসিয়ে কয়েক হাজার টিকিট বাতিল হয়েছে।
এই মলদ্বীপের সঙ্গে বিতর্কের মাঝেই লাক্ষাদ্বীপে গিয়েিছলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে গিয়ে তিনি বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। সঙ্গে সঙ্গে সেটা ভাইরাল হয়ে যায়। মলদ্বীপের বদলে লাক্ষাদ্বীপ যাওয়ার ট্রেন্ড শুরু হয়ে যায়। এবং লাক্ষাদ্বীপকে পর্যটদের যোগ্য করে গড়ে তুলতে ইতিমধ্যেই টাটারা ২ িট বিলাসবহুল বিচ রিসর্ট তৈরি করার পরিকল্পনা করে ফেলেছে। ২০২৬ সালের মধ্যেই সেগুলি তৈরি হয়ে যাবে। আবার আরও একি বিমানবন্দর তৈরি করার সিদ্ধান্ত িনয়েছে মোদী সরকার।












Click it and Unblock the Notifications