সতর্ক স্বাস্থ্য মন্ত্রক, দেশের ১৫টি পরীক্ষাগারে মাঙ্কি পক্স সনাক্তকরণের সিদ্ধান্ত আইসিএমআরের
সতর্ক স্বাস্থ্য মন্ত্রক, দেশের ১৫টি পরীক্ষাগারে মাঙ্কি পক্স সনাক্তকরণের সিদ্ধান্ত আইসিএমআরের
দেশে ক্রমেই মাঙ্কি পক্সের আতঙ্ক বাড়ছে। করোনা মহামারীর পর বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে মাঙ্কি পক্স। ভারতে প্রথম মাঙ্কি পক্সের হদিশ পাওয়া গেল কেরলে। সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফেরা কেরলের এক বাসিন্দার শরীরে মাঙ্কি পক্সের উপসর্গ দেখা দিয়েছে। এরপরেই সতর্ক হয়েছে কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক। আইসিএমআরের তরফে জানানো হয়েছে, ভারতের ১৫টি জায়গায় মাঙ্কি পক্সের শনাক্তকরণ পরীক্ষা শুরু করা হবে। মাঙ্কি পক্সের শনাক্তকরণ পরীক্ষার বিষয়ে ইতিমধ্যে দেশের ১৫টি পরীক্ষাগারের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে আইসিএমআরের তরফে জানানো হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা
কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলোর প্রশাসনকে চিঠি লিখে মাঙ্কি পক্স সম্পর্কে সতর্ক করেছে। যেখানে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের সীমান্তগুলোতে নজরদারির ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মাঙ্কি পক্সে আক্রান্ত রোগীদের নজরদারির জন্য একটি মেডিক্যাল দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সমস্ত হাসপাতালের চিকিৎসকদের মাঙ্কি পক্সের লক্ষণ ও উপসর্গ নিয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশে প্রথম মাঙ্কি পক্সে আক্রান্তের হদিশ
৭ মে ইংল্যান্ডে প্রথম মাঙ্কি পক্সে আক্রান্ত প্রথম রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর আমেরিকা, কানাডা সহ বিশ্বের একাধিক দেশে মাঙ্কি পক্স ছড়িয়ে পড়ে। বিশ্বে মাঙ্কি পক্স ছড়িয়ে পড়ার প্রায় দুই মাস পর ভারতে মাঙ্কি পক্সে আক্রান্তের সন্ধান পাওয়া গেল। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরশাহী থেকে সদ্য ফেরা এক ব্যক্তির শরীরে মাঙ্কি পক্সের জীবানুর হদিশ পাওয়া গিয়েছে। ওই ব্যক্তি সংযুক্ত আরব আমিরশাহীতে মাঙ্কি পক্সে আক্রান্ত এক ব্যক্তির সন্ধানে এসেছিলেন। দেশে ফেরার পরেই তাঁর শরীরে মাঙ্কি পক্সের উপসর্গ দেখতে পাওয়া যায়। বর্তমানে আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। বর্তমানে আক্রান্ত ব্যক্তি চিকিৎসকদের নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

হুয়ের সতর্কতা জারি
আফ্রিকাতে কয়েক দশক ধরে মাঙ্কি পক্সের প্রকোপ রয়েছে। সম্প্রতি ইউরোপ, আমেরিকা, কানাডার সহ বিশ্বের প্রায় ৬০টি দেশে মাঙ্কি পক্সের প্রকোপ দেখা দিয়েছে। এখনও পর্যন্ত বিশ্বে প্রায় ৬০ হাজার মানুষ মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন। দুই জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যে হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কি পক্স নিয়ে সতর্ক করেছে। তবে বিশ্বে আক্রান্তের ৮০ শতাংশ ইউরোপে দেখা দিয়েছে। হু জানিয়েছে, মাঙ্কি পক্সে গোষ্ঠী সংক্রমণ দেখা যায়নি।

মাঙ্কি পক্সের উপসর্গ
মাঙ্কি পক্সের উপসর্গের সঙ্গে গুটি বসন্তের উপসর্গ প্রায় এক। গা-হাত-পা ব্যথা। গাঁটে গাঁটে যন্ত্রণা, মাথায় ব্যথা। এছাড়াও সারা শরীরে গুটি দেখতে পাওয়া যায়। মাঙ্কি পক্সে জ্বরও আসে। বিশেষজ্ঞরা জানিয়ছেন, আক্রান্ত প্রাণীর লালা থেকে, ক্ষত স্থান থেকে মাঙ্কি পক্স ছড়িয়ে পড়তে পারে। এমনকী আক্রান্ত পশুর মাংস রান্না করে খেলেও মাঙ্কি পক্স ছড়ায়। হুয়ের তরফে জানানো হয়েছে, আক্রান্ত রোগীর সঙ্গে যৌন সম্পর্কের ফলেও মাঙ্কি পক্স ছড়িয়ে পড়তে পারে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প











Click it and Unblock the Notifications