পরের সার্জিক্যাল স্ট্রাইকেই ধ্বংস হবে পাক পরমাণু ঘাঁটি, হুঁশিয়ারি বায়ুসেনা প্রধানের
পরবর্তী সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তানের পারমাণবিক ঘাঁটিগুলিতে আঘাত হানতে প্রস্তুত ভারতীয় বায়ুসেনা, এমনই হুঁশিয়ারি দিলেন ভারতীয় বায়ুসেনার প্রধান বিএস ধানোয়া
পরবর্তী সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তানের পারমাণবিক ঘাঁটিগুলিতে আঘাত হানতে প্রস্তুত ভারতীয় বায়ুসেনা। বৃহস্পতিবার পাকিস্তানকে এমনই হুঁশিয়ারি দিলেন ভারতীয় বায়ুসেনার প্রধান বিএস ধানোয়া। নয়াদিল্লিতে বায়ুসেনা দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, সীমান্তের ওপারে যেকোনও জায়গায় আঘাত হানতে সক্ষম ভারতীয় বায়ুসেনা।

তিনি আরও বলেন, যদি প্রয়োজন পড়ে তাহলে খুব কম সময়ের মধ্যে যুদ্ধে নামতে প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী। সরকার যদি সার্জিক্যাল স্ট্রাইকের কোনও সিদ্ধান্ত নেয় তাহলে তাহলে পারমাণবিক ঘাঁটিগুলি ধ্বংস করতে ভারতীয় সেনাবাহিনীর খুব বেশি সময় লাগবে না বলেই জানিয়েছেন তিনি। বিএস ধানোয়া বলেন, পুরোমাত্রায় মুখোমুখি যুদ্ধ চালাতে ভারতীয় সেনাবাহিনীর প্রয়োজন ৪২ স্কোয়াড্রন। তবে এই সামরিক শক্তি পেতে ভারতের ২০৩২ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
অপরদিকে চিন প্রসঙ্গে তিনি বলেন, চিনের সঙ্গে মোকাবিলা করতে এই মুহূর্তে ভারতের শক্তি পর্যাপ্ত বলেই জানিয়েছেন তিনি। ডোকলাম সীমান্তের চুম্বি উপত্যকায় এখনও চিনা বাহিনী মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে গ্রীষ্মকালীন মহড়া শেষ হওয়ার সঙ্গেই তারা বাহিনী প্রত্যাহার করবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications