বিরোধী দলনেতা হিসেবে দেখতে চাই না, বিধানসভায় সৌজন্য বার্তা মুখ্যমন্ত্রী উদ্ধবের
বিরোধী দলনেতা হিসেবে দেখতে চাই না, বিধানসভায় সৌজন্য বার্তা মুখ্যমন্ত্রী উদ্ধবের
একসময় শরিক হিসেবে শাসক দলের আসনেই বসতেন পাশাপাশি। পাঁচ বছরে সম্পর্কে তিক্ততায় সমীকরণ বদলে গিয়েছে। শরিকি সম্পর্ক ভেঙে গিয়েছে। কিন্তু তারপরেও শরিককে বিরোধী দলনেতা হিসেবে দেখতে চান না মহারাষ্ট্রের নব্যনিযুক্ত মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। রবিবার বিধানসভা অধিবেশনে রাজনৈতিক সৌজন্যের নজির দেখিয়ে উদ্ধব ঠাকরে বলেছেন, এতোদিনের সম্পর্কের তিক্ততা মনে রেখেই বিরোধী দলনেতা হিসেবে দেখতে চান না দেবেন্দ্র ফড়নবিশকে।

মুখ্যমন্ত্রী যখন ছিলেন দেবেন্দ্র ফড়নবিশ তখন তিনি অনেক কিছু শিখেছেন। যদি সম্পর্ক ভাল থাকত তাহলে কোনওদিনই এই ভাঙন হত না। তবে সেনা সবময় ফড়নবিশকে ভাল বন্ধু বলে জেনেছেন। সেই বন্ধুত্বের সম্পর্কই বজায় রাখবেন। উদ্ধব ঠাকরে এদিন বলেন বিরোধী দলনেতা হলও দেবেন্দ্র ফড়নবিশকে সবসময় দায়িত্বশীল নেতা হিসেবেই বিবেচনা করব।
২৫ বছরের সম্পর্কে ভাঙন দুই দলের কাছেই বড় ধাক্কা। সেই কথাই বারবার উঠে এসেছে উদ্ধব ঠাকরের কথায়। বিধানসভায় দেবেন্দ্র ফড়নবিশকে বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করে একটু আবেগ তাড়িতই হয়ে পড়েছিলেন উদ্ধব ঠাকরে। বারবার সেই পুরনো বন্ধুত্বের কথাই মনে পড়ছিল তাঁর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications