Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০০২-এর তালিকায় নাম আছে তো? খুঁজবেন কীভাবে? এভাবে বার করুন নিজেই, রইল পদ্ধতি

SIR নিয়ে মানুষ এখনও চিন্তায় এবং বিভ্রান্তিতে রয়েছেন। ভোটার তালিকায় নাম রাখার জন্য কী করতে হবে, না হবে সেই নিয়েই চিন্তায় কাটছে। এদিকে ভোটার তালিকায় নাম রাখার জন্য যে যে ১১ নথির প্রয়োজন তারও তালিকা নির্দিষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে আধার কার্ডকে মান্যতা দিতে হবে। সঙ্গে এও জানিয়েছে, যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল তাদের নতুন করে আর কোনও নথি দিতে হবে না। নির্বাচন কমিশন সোমবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। কিন্তু ২০০২ সালের ভোটার লিস্টের তালিকায় মানুষ নিজের নাম কিভাবে খুজবেন? কোথায় পাবেন সেই তালিকা? এই প্রশ্নগুলি বার বার সামনে আসছে।

-

২০০২ সালের ভোটার লিস্টের তালিকায় নিজের নাম আছে কিনা সেটা জানার জন্য প্রথমে গুগলে গিয়ে '2002 West Bengal Voter List' বলে সার্চ করলে সেখানে প্রথমেই সার্চ রেজাল্টে ceowestbengal.nic.in/Roll_dist সাইটটি দেখতে পাবেন। তারপর সেখানে ক্লিক করার পর ওই সাইটে প্রবেশ করলে পশ্চিমঙ্গের একাধিক জেলার নাম দেখা যাবে। এখানে সবার প্রথমে নিজের জেলার নামে ক্লিক করার পরেই বিধানসভা কেন্দ্রগুলি সামনে আসবে। তারপর যে যার বুথ অর্থাৎ যে যেই স্কুলে গিয়ে ভোট দিয়েছেন সেটি খুঁজে বার করতে হবে। তারপরই ২০০২ সালের ভোটার লিস্টটি খুলে যাবে। সেখানে নিজের নাম খুঁজে নিতে হবে। এই ভাবেই দেখা যাবে ২০০২ সালের ভোটার লিস্ট এবং সেই লিস্টে নাম আছে কিনা। এছাড়াও আপনার এলাকার গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত গ্রাম সদস্য বা যে কোনও দলের কাছে এই তালিকা থাকবে। আপনারা তাঁদের থেকেও নিজের নাম সংগ্রহ করতে পারেন।

কিন্তু ২০০২ সালের এই লিস্টে যদি নাম না থাকে সেক্ষেত্রে অবসরপ্রাপ্তদের পেনশন পেমেন্ট অর্ডার, ভারত সরকার বা রাজ্য সরকারের দেওয়া ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগের কোনও পরিচয়পত্র/সার্টিফিকেট/ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট, ভারতের পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, স্থায়ী বাসস্থানের শংসাপত্র, বনভূমি অধিকার শংসাপত্র, জাতিগত শংসাপত্র, জাতীয় নাগরিক পঞ্জি (NRC) -এর নথি, ফ্যামিলি রেজিস্টারের তথ্য, জমি বা বাড়ি বরাদ্দের শংসাপত্র বা দলিল সহ ১১টি নথির প্রয়োজন পড়তে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+