রাম রহিম জেলে থাকা অবস্থায় কেন ডেরার গোপন গুহায় ঢুকেছিল হানিপ্রীত, উঠে এল তথ্য

অগাস্ট মাসের ২৫ থেকে ২৮ তারিখ , এই সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিজের লোকেশন পরিবর্তন করে গা ঢাকা দিতে থাকে হানিপ্রীত।

অগাস্ট মাসের ২৫ তারিখ থেকে শ্রীঘরে বাবা রাম রহিম। তারপর থেকে যতই খবরে আসতে থাকে হানিপ্রীত ততই গা ঢাকা দিতে থাকে সে। অগাস্ট মাসের ২৫ থেকে ২৮ তারিখ , এই সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিজের লোকেশন পরিবর্তন করে গা ঢাকা দিতে থাকে হানিপ্রীত। সে নিয়ে নানা প্রশ্নও ওঠে। হানিপ্রীতের বিরুদ্ধে একাধিক অভিযোগের দায়ে পুলিশ তল্লাশি শুরু করে বাবার এই পালিত কন্যাকে খুঁজে বার করতে।

রাম রহিম জেলে থাকা অবস্থায় কেন ডেরার গোপন গুহায় ঢুকেছিল হানিপ্রীত, উঠে এল তথ্য

এদিকে, সেই সময়ে অর্থাৎ ২৫ আগাস্ট রোহতক থেকে বেরিয়ে সিরসার আশ্রম যায় হানিপ্রীত। সেখানে সেখানে বাবা রামরহিমের গোপন গুহায় ঢোকে সে। জানা যায়, গুহা বিশেষ কয়েকটি ফিঙ্গার প্রিন্ট দিয়ে খুলতে হয়। সেই বিশেষ কয়েকজনের ফিঙ্গার প্রিন্টের তালিকায় রয়েছে হানিপ্রীত। এছাড়া বাকিরা হল রাম রহিমও তার ঘনিষ্ঠ ধরম সিং।

ডেরার গোপন গুহায় ঢুকে হানিপ্রীত বেশ কিছু নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে বেরিয়ে যায় বলে পুলিশসূত্রের খবর। নগদ অর্থ ছাড়াও বেশ কিছু ধনসম্পত্তিও নিয়ে বের হয় হানিপ্রীত। এমনই দাবি পুলিশ সূত্রে। এই ঘটনার কেয়কদিন বাদে যখন সিরসায় ডেরার আশ্রম তল্লাশিতে যায় পুলিশ , তখন পুলিশ এই ঘটনা সন্দেহ করে অনেক তথ্যের হদিশ পায় । এদিক, যে স্যুটকেস-এ ওই টাকা ও সম্পত্তি নিয়ে চম্পট দেয় হানিপ্রীত তা এখনও খুঁজে পায়নি পুলিশ। সেই স্যুটকেস উদ্ধার হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+