Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মাঝ সমুদ্রে ব্রিটিশ তেল ট্যাঙ্কারে মিসাইল ছুঁড়ল জঙ্গিরা ছুটল নৌবাহিনীর জাহাজ INS Visakhapatnam

British Oil Tanker: ফের একবার ব্রিটিশ ওয়েল ট্যাঙ্কারকে টার্গেট করল হুথি জঙ্গিরা! গতকাল অর্থাৎ ২৬ জানুয়ারি ওই ব্রিটিশ জাহাজ Marlin Luanda টার্গেট করে মিসাইল ছোঁড়ে জঙ্গিরা। আর এরপরেই জাহাজটিতে দাউ দাউ করে আগুন জ্বলে যায় বলে জানা গিয়েছে।

একেবারে মাঝ সমুদ্রে এই ঘটনা ঘটেছে। ব্রিটিশ ওই জাহাজে (British Oil Tanker) ২২ জন ভারতীয় রয়েছে বলে জানা গিয়েছে। আর এরপরেই উদ্ধারকাজে নেমেছে ভারতীয় নৌ-বাহিনী। ঘটনাস্থলে পাঠানো হয়েছে যুদ্ধ জাহাজ INS Visakhapatnam।

British Oil Tanker:

ইতিমধ্যে ভারতীয় নৌবাহিনীর তরফে একটি ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ব্রিটিশ জাহাজটিতে আগুন জ্বলছে। শুধু তাই নয়, ভারতীয় নৌবাহিনী জানাচ্ছে, ২৬ জানুয়ারি রাতে সাহায্য চাওয়া হয় ওই জাহাজ থেকে।

আর এরপরেই INS Visakhapatnam যুদ্ধ জাহাজটিকে মোতায়েন করা হয়। সেখানে অগ্নিনির্বাপক সরঞ্জাম সহ এনবিসিডি দল রয়েছে বলেও বাহিনীর তরফে জানানো হয়েছে। ওই জাহাজে ২২ জন ভারতীয়ের পাশাপাশি একজন বাংলাদেশের নাগরিক রয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

গত কয়েকমাসে লাগাতার বাণিজ্যিক জাহাজকে টার্গট করছে জঙ্গিরা। গাজার উপর লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল। মূলত জঙ্গি সংগঠন হামাসের ঘাঁটি টার্গেট করে চলছে হামলায়। আর এই হামলায় দু'দেশেরই কার্যত কয়েকশ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।

হামাসের উপর এই হামলা মোটেই ভালো চোখে নেয়নি হুথি জঙ্গিরা। কার্যত এই হামলার বদলা নিতেই বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে এই সংগঠন। যা রীতিমত আশঙ্কার কারণ হয়ে উঠছে ক্রমশ।

একের পর এক জাহাজে হামলার পরেই আজন্তজাতিক জলসীমার কাছে ভারতীয় নৌবাহিনীর তৎপরতা অনেকটাই বেড়েছে। বিশেষ করে ভারতের কোনও বন্দরে আসছে এমন জাহাজের উপর নজরদারি বাড়ানো হয়েছে।

এই ঘটনার পর নৌবাহিনীর তরফে স্পষ্ট বার্তা, বাণিজ্যিক জাহাজগুলির নিরাপত্তা এবং সমুদ্রে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অবিচল এবং প্রতিশ্রুতিবদ্ধ ইন্ডিয়ান নেভি। গোটা পরিস্থিতির উপর নৌবাহিনীর তরফে নজর রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+