ঘরের বউ মানেই 'আইডল' বা 'অলস' নয়! সংসার সামলানোও কাজ, গৃহবধূদের অধিকার নিয়ে স্পষ্ট বার্তা হাইকোর্টের
সমাজে অনেকেই আছেন যাঁরা এখনও মহিলাদের দুই ভাগে দেখেন। সেটা হল চাকরিজীবী এবং গৃহবধূ। যেসমস্ত মেয়েরা বাইরে কাজ করে আয় করা সেই সমস্ত মেয়েরা সমাজে স্বীকৃতি পান। কিন্তু যাঁরা ঘরের সমস্ত কাজ করেন, সমস্ত ঘরের কাজ সামলান, তাঁদের কাজ যেন সকলের কাছেই অদৃশ্যই থেকে যায়। এই মানসিকতার বিরুদ্ধেই গুরুত্বপূর্ণ এক পর্যবেক্ষণ করল দিল্লি হাইকোর্ট।

একটি বিবাহবিচ্ছেদ মামলার শুনানিতে আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, গৃহবধূরা বাড়িতে থেকে ঘরেরই যে সমস্ত কাজ করেন সেই সমস্ত কাজকে কোনওভাবেই ছোট করে দেখা যায় না। কারণ একজন স্ত্রী ঘর এবং সন্তান সামলান বলেই স্বামী নিশ্চিন্তে বাইরে গিয়ে কাজ করতে পারেন।
ঘটনাটি কী?
এক মামলায় স্ত্রীর খোরপোষের আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত। যুক্তি ছিল যে, স্ত্রী যথেষ্ট শিক্ষিত, তাই তিনি চাইলেই কাজ করতে পারেন। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই হাইকোর্টে আবেদন করা হয়।
বিচারপতি স্বর্ণকান্ত শর্মা পর্যবেক্ষণ করে বলেন, "উপার্জন করার ক্ষমতা থাকলেই কাউকে আর্থিক সহায়তা থেকে বঞ্চিত করা যায় না। যিনি পরিবারের পেছনে সময় দেন, পরিশ্রম দেন, একটি পরিবার গড়ে তোলেন, তাঁর অবদান অর্থমূল্যে যদি মাপা না যায় তাহলেও তা অমূল্য।
আদালত আরও জানিয়ে দেয় যে, "স্বামীর চাকরি অথবা বদলির সাথে তাল মিলিয়ে চলতে হয় একজন স্ত্রীকে। সেই সঙ্গে নতুন জায়গায় এসে মানিয়ে নেওয়া থেকে শুরু করে সন্তানকে বড় করা, এই সমস্ত দায়িত্ব গৃহবধূদেরই নিয়ে নিতে হয়। এইসমস্ত পরিশ্রম কোনও ব্যাঙ্ক হিসেব অথবা আয়কর নথির মধ্যে ধরা পড়ে না, কিন্তু এগুলি সংসারের ভীত গড়ে তোলে।"
হাইকোর্টের সাফ বার্তা যে, গৃহবধূদের 'অলস' বলা যাবে না। তাঁদের কাজের মূল্য রয়েছে, এবং তা আইনের চোখেও স্বীকৃত। নিম্ন আদালতের নির্দেশ অনুসারে আপাতত স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications