Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Holi Special Puri Express: হোলিতে পুরী যেতে চান? এক নজরে স্পেশাল ট্রেন কী কী চলছে জানুন

Holi Special Puri Express: হোলিতে পুরীতে যেতে চান? হাতে তো এখন আর সময় নেই। ফলে ট্রেনের টিকিট পাওয়া খুব মুসকিল। যদিও ভারতীয় রেল যাত্রীদের সুবিধার কথা ভেবে একাধিক রুটে স্পেশাল ট্রেন চালাচ্ছে। এর মধ্যে আছে পুরীও। এই সময় অনেকেই পরিবার নিয়ে জগন্নাথ ধাম যান। দর্শন করেন ভগবানের। তাদের কথা ভেবেই পুরী যাওয়ার জন্যে স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। যেমন একটি হোলি স্পেশাল কলকাতা থেকে চালানো হচ্ছে।

অন্যটি চালানো হচ্ছে বিহার থেকে। অবাক হচ্ছেন! হ্যাঁ অবাক হওয়ার মতোই ঘটনা। ইতিমধ্যে এই বিষয়ে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কোন ট্রেন (Holi Special Puri Express) কোথা থেকে ছাড়বে সমস্ত তথ্য এই প্রতিবেদনে তুলে ধরা হল।

Holi Special Puri Express

Holi Special Puri Express: কলকাতা স্টেশন থেকে ছাড়বে স্পেশাল ট্রেন

হাওড়া কিংবা সাতরাগাছি থেকে ছাড়ে এমন সমস্ত পুরীগামী ট্রেনগুলিতে লম্বা ওয়েটিং লিস্ট। এরপরেই সিটের আশায় টিকিট কাটছেন। প্রবল এই ভিড়ের কথা মাথায় রেখেই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতা থেকে পুরী কলকাতা হোলি স্পেশাল চালানো হচ্ছে। ইতিমধ্যে ট্রেনের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে।

Holi Special Puri Express: এক নজরে টাইমটেবিল

ট্রেন 03101 কলকাতা-পুরী স্পেশাল (Kolkata Puri Special Train) কলকাতা থেকে আগামী ১৩ মার্চ, ১৮ মার্চ এবং ২০ মার্চ তারিখে চালানো হবে। পূর্ব রেলের দেওয়া তথ্য অনুযায়ী ২৩ টা ৫০ এ ছাড়বে এই স্পেশাল ট্রেন। পরের দিন পুরী পৌঁছবে ৯ টা ৩৫ মিনিটে। একই ভাবে পুরী থেকে স্পেশাল ট্রেন চালানো হবে আগামী ১৪ মার্চ, ১৯ মার্চ এবং ২১ মার্চ। পুরী থেকে এই স্পেশাল ট্রেন ছাড়বে ১৫ টা ৩০ মিনিটে। দীর্ঘ পথে আন্দুল, খড়গপুর এবং বালেশ্বরে স্টপেজ থাকবে।

রেলের বিজ্ঞপ্তি এক নজরে -

Holi Special Puri Express: পাটনা-পুরী এক্সপ্রেস

ট্রেন সংখ্যা-08439 পুরী-পাটনা স্পেশাল (Puri Weekly Special Express) সপ্তাহে প্রত্যেক শনিবার দুপুর ২:৫৫ মিনিটে পুরী স্টেশন থেকে রওনা হবেন। এরপর বিকেল টে বেজে ১০ মিনিটে নাগাদ ট্রেনটি ভুবনেশ্বর পৌঁছবে। এরপর এই ট্রেনটি কটক, বালাসোর, মেদিনীপুর, বাঁকুড়া হয়ে রাত ২ টো নাগাদ আসানসোল পৌঁছবে। এরপর ৩:৫৮ মিনিটে জেসিডিহ, সকাল ৬:২০ মিনিটে ঝাঝা, ৭:০৮ মিনিটে কিওল, ৭:৩৫ মিনিটে মৌকামা এবং ৯ টা ২৫ মিনিটে পাটনা পৌঁছে দেবে যাত্রীদের।

একই ভাবে ট্রেন নম্বর 08440 পাটনা-পুরী বিশেষ ট্রেন সপ্তাহের প্রতি রবিবার ছাড়বে। সেই মতো দুপুর ১:৩০ টায় পাটনা স্টেশন থেকে ছাড়বে এবং কিউল ৪:১০ টায়, ঝাঝা ৫:২০ টায়, জাসিডিহ ৬:০০ টায়, আসানসোল ১০:০০ টায়, ভুবনেশ্বর থেকে পরের দিন সকাল ৮:০৫ টায় এবং পুরীতে ৯:৪৫ টায় পৌঁছাবে।

এই বিষয়ে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+