মধ্যবিত্তের পকেটে ফের কোপ, পেঁয়াজের পর এবার আলুও অগ্নিমূল্য
৭০ টাকা কেজি পেঁয়াজ। দামের ঝাঁঝে মধ্যবিত্তের হেঁসেল থেকেই বাদ পড়তে চলেছে পেঁয়াজ। এবার হাত পড়েছে আলুর বাজারেও। দাম বাড়ছে আলুরও।
৭০ টাকা প্রতি কেজি পেঁয়াজের দাম। দামের ঝাঁঝে মধ্যবিত্তের হেঁসেল থেকেই বাদ পড়তে চলেছে পেঁয়াজ। এবার হাত পড়েছে আলুর বাজারেও। দাম বাড়ছে আলুরও। দক্ষিণ ভারতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার কারণেই আলুর দামের এই বৃদ্ধি বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।

অগ্নিমূল্য পেঁয়াজ
বাঙালির রান্নাঘরের হেঁসেলে অন্যতম প্রধান উপকরণ পেঁয়াজ। আর উৎসবের মরশুমে তো পেঁয়াজের ব্যবহার একটু বেশিই হয়ে থাকে। সেই পেঁয়াজের দামের ঝাঁঝে নাকের চলে চোখের জলে অবস্থা বাঙালির। গত কয়েক মাস ধরেই পেঁয়াজ ৫৫ থেকে ৬২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। সেটা এখন বাড়তে বাড়তে ৭০-৭২ টাকা কেজিতে পৌঁছেছে। দক্ষিণ ভারতে বৃষ্টির কারণে নাকি বাজারে পেঁয়াজের আমদানিতে ঘাটতি দেখা দিয়েছে। সেকারণেই এই দামবৃদ্ধি বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।

বাড়ছে আলুর দামও
পেঁয়াজের পর এবার কোপ পড়েছে আলুর উপরেও। আলুর দামও বাড়তে শুরু করেছে। দুর্গাপুজো এবং দিওয়ালি-র সময় ১২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে আলু। তার দাম এখন বেড়ে হয়ে গিয়েছে ২০ টাকা কিলো। এই দাম আরও বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দক্ষিণ ভারতে বন্যা পরিস্থিতির কারণেই নাকি দামের এই বৃদ্ধি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নতুন আলু না ওঠা পর্যন্ত বাজারে এই অবস্থাই থাকবে বলে জানিয়েছেন তাঁরা।

দামের জন্য ক্রেতা কমছে
পেঁয়াজ আর আলুর দাম পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে। সেকারণে ক্রেতারাও সমঝে চলছেন। এক কেজি আলুর জায়গায় ৫০০ গ্রাম কিনে নিয়ে যাচ্ছেন তাঁরা। অন্যদিকে পেঁয়াজের ক্ষেত্রেও সেই একই অবস্থা হয়েছে। পকেটের টান সামলাতে হেঁসেল থেকে পেঁয়াজই বাদ দিয়ে দিচ্ছেন অনেকে। এতে ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের।
-
বাংলা-বিহারের কয়েকটি জেলা নিয়ে গঠিত হতে চলেছে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল! ভাইরাল পোস্ট নিয়ে কোন সত্য সামনে এল? -
টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু! মোটা অঙ্কের পুরস্কার পেল ভারত, কোন দল কত টাকা পেল? জানুন -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ -
ভোটের প্রতিশ্রুতি পূরণে নতুন উদ্যোগ, বাংলাদেশে ইমাম, পুরোহিত ও যাজকদের জন্য মাসিক ভাতা চালুর ঘোষণা -
'নোংরা রাজনীতি আর ঔদ্ধত্যই একদিন তৃণমূলকে শেষ করবে', রাষ্ট্রপতির অপমানে প্রধানমন্ত্রী মোদীর নিশানায় ঘাসফুল শিবির -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই নজির গড়ে টি২০ বিশ্বকাপ দখলে রাখল ভারত, সব বিভাগে ধরাশায়ী নিউজিল্যান্ড -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য? -
শেয়ার বাজারে বড় ধস! এক ধাক্কায় বেড়ে গেল তেলের দাম, কত? চাপে বিনিয়োগকারীরা












Click it and Unblock the Notifications