Hijacked Ship: ২৪ ঘণ্টার মধ্যেই অপহৃত জাহাজ উদ্ধার নৌবাহিনীর, নিরাপদে ভারতীয়রা, কীভাবে এল সাফল্য?
২৪ ঘণ্টার আগেই অপহৃত জাহাজ উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী সোমালিয়ার উপকূলের কাছে গত সন্ধ্যায় অপহরণ হওয়া কার্গো জাহাজ 'এমভি লিলা নরফোক'-এ ভারতীয় সহ ২১ জন সদস্যকে উদ্ধার করা হয়েছে এবং নিরাপদে রয়েছে। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে এমনটাই বিবৃতি দিয়ে জানানো হয়েছে।
লাইবেরিয়ার পতাকা নিয়ে চলা পণ্যবাহী জাহাজ 'এমভি লিলা নরফোক-কে' বৃহস্পতিবার সন্ধ্যায় অপহরণ করা হয়েছিল। শুক্রবার ভোর থেকেই জাহাজটির উদ্ধারকাজে নামে ভারতীয় নৌ বাহিনী। কয়েক ঘণ্টার মধ্যেই সাফল্য পেল ভারতীয় নৌবাহিনী। পি৮আই সামুদ্রিক টহলদারি বিমান অপহৃত জাহাজটির উপরে চক্কর কাটা শুরু করে এবং অপহৃত ব্যক্তিদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছে বলে শনিবার সকালে নৌবাহিনীর তরফে জানানো হয়।

নৌবাহিনী তাদের বার্তায় উল্লেখ করেছে, তাদের একটি সামুদ্রিক টহলদারি বিমান সকাল থেকেই অপহৃত জাহাজটির উপরে নজর রাখতে শুরু করে। বিমানটি থেকে জাহাজে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগও করা হয়। অপহরণকারীদের সঙ্গে কথা বলে ভারতীয় ক্রু সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
বৃহস্পতিবার বিকেল সোমালিয়া উপকূলের কাছে এমভি লীলা নরফোক নামে একটি বানিজ্যিক জাহাজ অপহরণ করে জলদস্যুরা। বাহারিনের খলিফা বিন সলমনের দিকে যাচ্ছিল ওই পণ্যবাহী জাহাজটি। ওই জাহাজে ক্রু মেম্বার সহ মোট ১৫ জন ভারতীয় ছিলেন। ভারত মহাসাগর পার হয়ে জাহাজটি আফ্রিকার উপকূলে যাচ্ছিল। এই জাহাজটি লাইবেরিয়ার।
সোমালিয়ার কাছে জাহাজ ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। সম্প্রতি সোমালিয়ার জলদস্যুরা আরব সাগরে মাল্টা জাহাজ এমভি রুয়েন অপহরণ করে। এই ঘটনার খবর পাওয়া মাত্রই তৎপর হয়ে ওঠে ভারতীয় নৌবাহিনী। অপহরণকারীদের সঙ্গে কথা বলে ভারতীয় ক্রু সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। জাহাজটিকে সাহায্যের জন্যই 'আইএনএস চেন্নাই'কে ঘটনাস্থলে পাঠানো হয়।
লোহিত সাগর, এডেন উপসাগর এবং মধ্য ও উত্তর আরব সাগর বরাবর যে আন্তর্জাতিক বাণিজ্যিক চ্যানেল রয়েছে, সাম্প্রতিক কালে সেখানে হামলার প্রভাব অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এর ফলে আগামী দিনে আরও সতর্ক থাকতে হবে ভারতকে।
ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র বিবেক মাধওয়াল জানিয়েছেন, জাহাজটিতে থাকা ১৫ জন ভারতীয় সহ ২১ জন ক্রু-কে অপহৃত জাহাজ থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, কমান্ডোদের দ্বারা ছিনতাইকারীদের অনুপস্থিতি নিশ্চিত করেছে। জলদস্যুদের ছিনতাইয়ের প্রচেষ্টা সম্ভবত ভারতীয় নৌবাহিনীর প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে। প্রত্যেকেই নিরাপদে আছেন।'












Click it and Unblock the Notifications