Helicopter Crash: অরুণাচল প্রদেশে ভেঙে পড়ল সেনা কপ্টার, মৃত দুই পাইলট
Indian Army Helicopter Crashed: মাঝ আকাশে ভেঙে পড়ল ভারতীয় সেনার একটি চিতা হেলিকপ্টার (Cheetah Helicopter)। চিন সীমান্ত সংলগ্ন অরুণাচল প্রদেশের মান্ডালা এলাকাতে হেলিকপ্টারটি দুর্ঘটনার মধ্যে পড়ে বলে জানা গিয়েছে। তবে ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না পাইলটের। ঘটনার দীর্ঘক্ষণ পর দুই পাইলটের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

হেলিকপ্টারটিতে পাইলট ও কো-পাইলট ছিলেন
জানা যাচ্ছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে পাইলট ও কো-পাইলট ছিলেন। আপাতত দুজনেরই খোঁজ মিলছে না বলে সেনা সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সেনার চিতা হেলিকপ্টারটি সেঙ্গে থেকে মিসামারির দিকে উড়ছিল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বাহিনীতে। যদিও ঘটনার পরেই যুদ্ধকালীন ততপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে। আকাশ পথে তো বটেই, স্থলপথেই উদ্ধার কাজ চালানো হয়। যদিও ঘটনার দীর্ঘক্ষণ পর দুই পাইলটের মৃতদেহ উদ্ধার হয়।

সকাল ৯টা ১৫ মিনিটের পর যোগাযোগ করা যায়নি
ভারতীয় সেনার গুয়াহাটি ক্যাম্পের এক জনসংযোগ আধিকারিক ল্যাফটেনট কর্নেল মহেন্দ্রা রাওয়াত (Lt. Col. Mahendra Rawat) জানিয়েছেন, কপ্টারটি ওড়ার কিছুক্ষণ পরেই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সকাল ৯টা ১৫ মিনিটের পর কপ্টারটির সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি বলেও জানিয়েছেন ওই সেনা কর্তা। গত কয়েকদিন আগেই হ্যালের তৈরি একটি কপ্টার কার্যত আরব সাগরে জরুরি অবতরণ করে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি।

একের পর এক দুর্ঘটনা!
বলে রাখা প্রয়োজন, এর আগে গত বছর ২০২২ সালের অক্টোবর মাসে সেনার এমনই একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার দুর্ঘটনার মধ্যে পড়ে। যেখানে কপ্টারে থাকা পাঁচজনের মৃত্যু হয়। শুধু তাই নয়, সেই বছরই কাশ্মীরের গুরেজ সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর আরও একটি চিতা হেলিকপ্টার দুর্ঘটনার মধ্যে পড়ে। সেখানে একজনের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের একবার দুর্ঘটনার কবলে ভারতীয় সেনার চিতা কপ্টার। বারবার একই ঘটনায় প্রশ্ন উঠছে কপ্টারগুলির মান নিয়ে!

অপারেশন স্থগিত ধ্রুব কপ্টারের
যদিও এই অবস্থায় গত কয়েকদিন আগে হ্যালের তৈরি একটি লাইট অ্যাডভান্সড ধ্রুব কপ্টারের অপারেশন আপাতত স্থগিত করে দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। দেশীয় প্রযুক্তিতে তৈরি ওই কপ্টারটি ভারতীয় সেনা থেকে শুরু দেশের একাধিক বাহিনীর কাজে ব্যবহার করা হয়। মূলত পরিবহণের কাজেই ধ্রুব কপ্টারটিকে ব্যবহার করা হয়। কিন্তু আপাতত সমস্ত কপ্টারের পরীক্ষা করা হবে। সমস্ত কিছু ঠিক থাকলে ফের একবার অপারেশনে সবুজ সঙ্কেত দেওয়া হবে বলে জানা গিয়েছে।
Arunachal Pradesh | A pilot and co-pilot died after their Cheetah helicopter flying on an operational sortie crashed; the wreckage of the aircraft was found near Village Banglajaap East of Mandala. Court of enquiry being ordered: PRO Defence Guwahati pic.twitter.com/awHqFeHaa7
— ANI (@ANI) March 16, 2023
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications