দুর্গন্ধ সহ্য হয় না যোগীর, সাক্ষাতপ্রার্থী দলিতদের আজব নির্দেশ, ভাইরাল খবর
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করার আগে সাবান, শ্যাম্পু, সুগন্ধী মেখে যেতে হবে। যাতে তাঁদের গা থেকে দুর্গন্ধের বদলে সুগন্ধী বের হয়। দলিত সম্প্রদায়ের প্রতি এই নির্দেশ জেলা প্রশাসনের।
উত্তরপ্রদেশের কুশীনগরের বাসিন্দা দলিত সম্প্রদায়ের একদল মানুষের সাক্ষাৎ করার কথা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে। তবে তার আগে জেলা প্রশাসনের তরফে তাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে সাবান, শ্যাম্পু, সুগন্ধীর কৌটো। সঙ্গে কড়া নির্দেশ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করার আগে এসব মেখে স্নান করতে হবে। যাতে তাঁদের গা থেকে দুর্গন্ধের বদলে সুগন্ধী বের হয়।
দলিত সম্প্রদায়ের ব্যক্তিরা যাতে নির্দেশ মান্য করে সেজন্য জেলা প্রশাসনের তরফে কড়া নজর রাখা হয়েছে। ঠারেঠোরে বুঝিয়ে দেওয়া হয়েছে, যোগীর নোংরা একেবারে পছন্দ নয়। তাই নীচু জাতের দলিতরা যেন পরিচ্ছন্ন হয়ে যায়।

মুশাহর সম্প্রদায়ের সদস্যদের এনকেফেলাইটিস দূরীকরণে এক প্রচারে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করার কথা রয়েছে। এই প্রচার যোগী ক্ষমতায় আসার পরে কুশীনগরেই চালু করেছেন।
ফের একবার এই উপলক্ষ্যে কুশীনগরে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। মে ২৫ থেকে জুন মাসের ১১ তারিখ পর্যন্ত এই প্রচার চলবে। মুখ্যমন্ত্রী এলাকায় আসছেন শুনে একেবারে রাতারাতি রাস্তা সারিয়ে তোলা হয়েছে। গ্রাম সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে।
প্রসঙ্গত, এটাই প্রথম নয়, এর আগে শহিদ বিএসএফ জওয়ানের পরিবারের বাড়ি আর্থিক সাহায্য করতে যাওয়া যোগী আদিত্যনাথের আসার আগে সেই বাড়িতে কার্পেট বিছিয়ে এসি লাগিয়ে দেওয়া হয়। সেই ঘটনায় তীব্র বিতর্ক তৈরি হয়েছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications