Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

EVM Irregularity: হরিয়ানা নির্বাচনে ইভিএম নিয়ে কংগ্রেসের 'ভিত্তিহীন' অভিযোগ খারিজ নির্বাচন কমিশনের

হরিয়ানা নির্বাচনে(haryana assembly election 2024) কোন‌ও ধরনের অনৈতিক ঘটনা ঘটেনি। কংগ্রেসের তোলা ভোট সম্পর্কিত সমস্ত অভিযোগ দৃঢ়ভাবে খারিজ করল ভারতের নির্বাচন কমিশন। একইসঙ্গে ভোটে অনিয়মের যে অভিযোগ কংগ্রেস তুলেছিল তাকে ভিত্তিহীন বলে জানিয়েছে কমিশন।

কংগ্রেসকে(Congress) চিঠি লিখে জানানো হয়েছে, ভিটেন কোন অভিযোগ তুলে যেন সমালোচনা করা না হয় অথবা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে যেন সন্দেহ প্রকাশ না করা হয়। কমিশন করা ভাবে জানিয়েছে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন অভিযোগ বিশেষ করে ভোট চলাকালীন এবং ভোট গণনা সময় জনমানুষে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। ফলে কোন গ্রহণযোগ্য প্রমাণ ছাড়া যেন এই ধরনের অভিযোগ না করা হয় সেই ব্যাপারে কংগ্রেসকে বারবার সতর্ক করে দিয়েছে কমিশন।

election commission

ইভিএম এর ব্যাটারি ডিসপ্লে স্ট্যাটাস নিয়ে অভিযোগ করা হয়েছিল যা নিয়ে কমিশন(election commission) জানিয়েছে যে ব্যাটারির ভোল্টেজ এবং ক্ষমতা দুটোর কোনটাই ভোট কাউন্টিং প্রসেস অথবা ইভিএম মেশিন কে প্রভাবিত করতে পারে না। এটি মেশিনের একটি ফিচার মাত্র যা পাওয়ার লেভেল মনিটর করতে টেকনিক্যাল টিমকে সাহায্য করে। ব্যাটারির লেভেলের হেরফের ভোটে প্রভাব ফেলবে এই ধরনের ধারণা ফলে একেবারেই ভিত্তিহীন।

শুধু তাই নয়, ইভিএম ব্যাটারি নিয়ে বিস্তারিত জানিয়ে এফএকিউ (FAQ) তৈরি করে তা ওয়েবসাইটেও দিয়ে রেখেছে নির্বাচন কমিশন। এছাড়া ইভিএমের গ্রহণযোগ্যতা নিয়ে ভারতের বিভিন্ন আদালতের ৪২টি রায়কেও তুলে ধরা হয়েছে। কারণ এই ইভিএমের মতো মেশিনই ভারতের নির্বাচনী প্রক্রিয়ার মেরুদণ্ড। সেখানেই প্রমাণ ছাড়া অন্যায়ভাবে আঘাতের আগে তাই বারবার সতর্ক হওয়ার পরামর্শই কমিশনের তরফে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, হরিয়ানা নির্বাচনে(haryana assembly election 2024) ইভিএমে(EVM)হেরফের করা হয়েছে বলে অভিযোগ করেছিল কংগ্রেস। দলের তরফে নির্বাচন কমিশনে অভিযোগও জানানো হয়। ভোটগণনার দিন সকালে ইভিএম গণনার শুরুতে কংগ্রেস এগিয়ে থাকলেও বেলা বাড়তেই দেখা যায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়েছে। তারপরই কংগ্রেসের তরফে ইভিএমে হেরফেরের অভিযোগ তোলা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+