'অ্যান্টি-কনভারশন' বিল পাস করল হরিয়ানার বিজেপি সরকার, বিধানসভা থেকে 'ওয়াকআউট' কংগ্রেসের
'অ্যান্টি-কনভারশন' বিল পাস করল হরিয়ানার বিজেপি সরকার, বিধানসভা থেকে 'ওয়াকআউট' কংগ্রেসের
বিজেপির অনেকগুলি এজেন্ডার একটি হল ধর্মান্তকরণ রোধ৷ এবার বিজোপি শাসিত রাজ্যে এ নিয়ে পদক্ষেপ শুরু করতে দেখা গিয়েছে বিজেপিকে। এই পদক্ষেপেরই অংশ হিসেবে মঙ্গলবার হরিয়ানা বিধানসভায় হরিয়ানা প্রিভেনশন অফ লফুল কনভার্সন অফ রিলিজিয়ন বিল ২০২২ পাস করিয়েছে মনোহর লাল খট্টরের সরকার৷ এবং বিল নিয়ে আলোচনার সময়ই বিধানসভা থেকে ওয়াক আউট করে যায় কংগ্রেস৷

কংগ্রেসের বিরোধিতা এবং বিধানসভা থেকে ওয়াকআউটের মধ্যে হরিয়ানা প্রিভেনশন অফ লফুল কনভার্সন অফ রিলিজিয়ন বিল ২০২২ পাস করিয়েছে হরিয়ানা সরকার৷ ৪ মার্চ বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন বিলটি পেশ করা হয়েছিল৷ বিলটি সেই সমস্ত ধর্মান্তকরণকে নিষিদ্ধ ঘোষণা করে যেগুলি ভুল বুঝিয়ে, বলপ্রয়োগে, অযাচিত প্রভাব খাটিয়ে, জোর করে প্রলোভন বা কোনও প্রতারণামূলক উপায়ে বা বিবাহের মাধ্যমে করা হয়৷ এরকরম প্রতিটি অসৎ উদ্দেশ্যমূলক ধর্মান্তকরণকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গন্য করে এই নতুন বিল। সম্প্রতি হিমাচলপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং কর্ণাটকেও এরকমই বিল পাস হয়েছে। হরিয়ানা প্রিভেনশন অফ লফুল কনভার্সন অফ রিলিজিয়ন বিল ২০২২ অনুসারে, যদি ধর্মান্তকরণ লোভ দেখিয়ে, বলপ্রয়োগে, প্রতারণামূলক উপায় বা জোর করে করা হয়, তাহলে এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানার বিধানও রয়েছে।
এই বিল অনুসারে যদি কোনও ব্যক্তি একজন নাবালক, মহিলা বা তফসিলি জাতি বা উপজাতির একজন ব্যক্তিকে ধর্মান্তরিত করে বা ধর্মান্তরিত করার চেষ্টা করে, তাঁকে পাঁচ বছর থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা হবে। এবং সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। অন্যদিকে বিরোধীদল নেতা ভূপিন্দর সিং হুডা বলেছেন যে এই নতুন আইনের কোনও প্রয়োজন নেই কারণ বর্তমান আইনেই জোরপূর্বক ধর্মান্তকরণের শাস্তির বিধান রয়েছে। আবার প্রবীণ কংগ্রেস নেতা কিরণ চৌধুরী এটিকে হরিয়ানার ইতিহাসে একটি 'কালো অধ্যায়' বলেছেন। তাঁর বক্তব্য এই বিলটি সাম্প্রদায়িক বিভাজন আরও গভীর করবে এবং ভবিষ্যতে এর পরিণতি আরও মারাত্মক হতে পারে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটের আগে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ -
ভোটের আগে গেরুয়া শিবিরে বড় চমক! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ, জল্পনা তুঙ্গে -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন?











Click it and Unblock the Notifications