Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Haryana Assembly Election 2024 Exit Poll: হরিয়ানার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? জনপ্রিয়তায় কে এগিয়ে?

Haryana Assembly Election 2024 Exit Poll: হরিয়ানায় পালাবদলের আভাস মিলল বুথফেরত সমীক্ষায়। বিভিন্ন সংবাদমাধ্যম ও এজেন্সির এগজিট পোলে বিজেপির চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে কংগ্রেস।

নয়াব সিং সাইনি সরকার হরিয়ানায় টিকে থাকবে কিনা তা স্পষ্ট হয়ে যাবে মঙ্গলবার গণনা শুরু হলেই। কংগ্রেস সরকার গড়লে কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়েও চলছে চর্চা। এরই মধ্যে ইন্ডিয়া টুডে-সিভোটারের এগজিট পোলে মিলল বড় ইঙ্গিত।

Haryana Assembly Election 2024 Exit Poll

এই সমীক্ষায় উঠে এসেছে হরিয়ানার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ভূপিন্দর সিং হুডাকেই চাইছেন ৩০.৮ শতাংশ নাগরিক। বিজেপির নয়াব সিং সাইনির পক্ষে মত দিয়েছেন ২২.১ শতাংশ ভোটার। তবে ভূপিন্দর সিং হুডা এগিয়ে থাকলেও কংগ্রেস থেকে আরও বেশ কয়েকটি নামও রয়েছে এই তালিকায়।

কংগ্রেসের দীপেন্দর সিং হুডাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান সাড়ে ৯ শতাংশ ভোটারয কুমারী শৈলজার পক্ষে মত দিয়েছেন ৪.৯ শতাংশ ভোটার। ২০১৯ সালে বিধানসভা নির্বাচনে জিতে বিজেপির মুখ্যমন্ত্রী হন মনোহর লাল খট্টর। তাঁকে সরিয়ে সাইনিকে মুখ্যমন্ত্রী করে বিজেপি। মনোহর লালকে ফের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন সাড়ে চার শতাংশ ভোটার।

২০ হাজার ১৩ জনের মতামতের ভিত্তিতে এই সমীক্ষা চালানো হয় বলে সংস্থার তরফে জানানো হয়েছে। সমীক্ষা অনুযায়ী, পুরুষদের মধ্যে ৩২.৬ শতাংশ মানুষ ভূপিন্দরকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন। পুরুষদের ২২.৫ শতাংশ চাইছেন সাইনিকে। মহিলাদের ২৯.৯ শতাংশ ভোটার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে চান ভূপিন্দরকে, ২১.৭ শতাংশ মানুষের মত গিয়েছে নয়াব সিং সাইনির পক্ষে।

তবে এই সমীক্ষায় ২০ শতাংশ পুরুষ ও ২৪.৬ শতাংশ মহিলা ভূপিন্দর বা নয়াবের বদলে অন্য কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। সমীক্ষায় মতামত দেওয়া ১৮ থেকে ২৪ বছর বয়সের ভোটারদের ২৭.৮ শতাংশ হুডাকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন, সাইনির পক্ষে মত দিয়েছেন এই ক্যাটাগরির ১৮.২ শতাংশ ভোটার।

২৫ থেকে ৩৪ বছর যাঁদের বয়স তাঁদের ৩০.৬ শতাংশ ভোটার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে হুডাকে চাইছেন। ২০ শতাংশ রয়েছেন সাইনির পক্ষে। ৩৫ থেকে ৪৪ বছর অবধি যাঁদের বয়স তাঁদের মধ্যে ৩১.৫ শতাংশ ও ২৫.৫ শতাংশ ভোটার মত দিয়েছেন যথাক্রমে হুডা ও সাইনির পক্ষে। এ ছাড়া আরও নানা বয়সের ক্যাটাগরিতেও সাইনিকে টেক্কা দিয়েছেন হুডা।

তফশিলি জাতিদের মধ্যে ২৬.৪ শতাংশ পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে হুডাকে চান, সাইনির পক্ষে গিয়েছে ২১.৪ শতাংশের মতামত। উচ্চবর্ণের হিন্দু, ওবিসি, মুসলিম ও শিখদের যথাক্রমে ২৮.২ শতাংশ, ৩২.১ শতাংশ, ৫৩.৯ শতাংশ ও ২৬.২ শতাংশ চাইছেন হুডাকে। সাইনির পক্ষে এই চার বিভাগে মত দিয়েছেন যথাক্রমে ২৭.৯ শতাংশ, ২৩.৬ শতাংশ, ৩.৪ শতাংশ ও ১৬.১ শতাংশ।

হরিয়ানার শহরাঞ্চলে হুডা, সাইনি ও অন্যান্যদের পক্ষে মত দিয়েছেন যথাক্রমে ২৭.৭ শতাংশ, ২৪.৭ শতাংশ ও ২৩.৮ শতাংশ ভোটার। গ্রামীণ এলাকায় এই ভাগ যথাক্রমে ৩২.৬ শতাংশ, ২১.২ শতাংশ ও ২০.৮ শতাংশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+