প্রত্যেকবার ভোট দিয়েছেন! এখনও যাত্রা অব্যাহত, বললেন ১০২ বছরের ভোটার
লোকসভার দ্বিতীয় দফায় সারা দেশের ৮৮ টি কেন্দ্রে চলছে নির্বাচন। এদিন নির্বাচন হচ্ছে জম্মুতেও। এদিন জম্মুর একটি কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন ১০২ বছরের এক বৃদ্ধ। হাতে লাঠি নিয়ে হাজি করম দিন জম্মুর রিয়াসি জেলায় ওই ভোট কেন্দ্রে ঢোকেন। তাঁকে সাহায্য করেন পরিবারের এক সদস্য।
ভোট দেওয়ার পরে হাতে লাগানো কালিও দেখান হাজি করম দিন। সংবাদ মাধ্যমকে তিনি জানান, এই বয়সেও ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরে তিনি খুশি। তিনি স্বাধীন ভারতের প্রতিটি ভোটেই ভোট দিয়েছেন বলে দাবি করেছেন। ১০২ বছর বয়সে সেই যাত্রা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন এলাকাটি পড়ে জম্মু সংসদীয় আসনের অধীনে। যেখানের ভোটার সংখ্যা ১৭.৮১ লক্ষ। ওই কেন্দ্রে প্রার্থী রয়েছেন ২২ জন। গত দুই বার অর্থাৎ ২০১৪ আর ২০১৯-এর জয়ী বিজেপি প্রার্থী যুগল কিশোর শর্মা তৃতীয়বারের জন্য ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ও প্রাক্তন মন্ত্রী রমন ভাল্লা।
অন্য জায়গার মতো এদিন জম্মু সংসদীয় আসনেও সময়ের আগে ভোট কেন্দ্রগুলির সামনে ভোটার.দের লম্বা লাইন চোখে পড়েছে। ভোটদাতাদের কেউ কেউ পরেছিলেন ইতিহ্যবাসী ডোগরা পোশাক। এই নির্বাচনী এলাকা জুড়ে ২৪১৬ টি কেন্দ্রে যথা সময়ে ভোটগ্রহণ সুরু হয়েছে। ২০১৯-এর নির্বাচনে এই কেন্দ্রে ভোট পড়েথিল ৭৪ শতাংশ।
অন্যদিকে পাঁচ বছর আগে ৩৭০ ধারা বাতিল এবং রাজ্যকে ভাগ করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পরে এটা জম্মুতে প্রথম বড় নির্বাচন।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications