Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোদীর রাজ্যে করোনা ছড়ানোয় দায়ী 'নমস্তে ট্রাম্প', কংগ্রেসের তদন্তের দাবিতে শোরগোল

মোদীর রাজ্যে করোনা ছড়ানোয় দায়ী 'নমস্তে ট্রাম্প', কংগ্রেসের তদন্তের দাবিতে শোরগোল

প্রধানমন্ত্রী মোদীরা রাজ্যে করোনা ছড়ানোয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে ভারত সফরকে দায়ী করল গুজরাত কংগ্রেস। এদিন তারা এক বিবৃতিতে দাবি করেছেন বিজেপি সরকারের নমস্তে ট্রাম্প অনুষ্ঠান থেকে রাজ্য জুড়ে ছড়িয়েছে করোনা ভাইরাস। প্রসঙ্গত ২৪ ফেব্রুয়ারি ওই অনুষ্ঠান হয়েছিল।

 তদন্ত দাবি কংগ্রেসের

তদন্ত দাবি কংগ্রেসের

রাজ্য কংগ্রেস সভাপতি অমিত চাভদা জানিয়েছেন, তাঁর দলের দাবি সিট গঠন করে এর তদন্ত করানো হোক। এব্যাপারে গুজরাত হাইকোর্টকেও জানানো হবে বলে জানিয়েছেন তিনি। কংগ্রেসের অভিযোগ ট্রাম্পের সফর উপলক্ষে বহু বিদেশি রাজ্যে এসেছিলেন।

 অভিযোগ উড়িয়েছে বিজেপি

অভিযোগ উড়িয়েছে বিজেপি

যদিও বিজেপির তরফ থেকে কংগ্রেসের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তাঁরা দাবি করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারী ঘোষণার অনেক আগেই এই অনুষ্ঠান করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি। প্রসঙ্গত বিশ্বস্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারী বলে ঘোষণা করে ১১ মার্চ। রাজ্যে প্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায় ট্রাম্পের অনুষ্ঠানেরও প্রায় একমাস পরে।

২৪ ফেব্রুয়ারি নমস্তে ট্রাম্প অনুষ্ঠান

২৪ ফেব্রুয়ারি নমস্তে ট্রাম্প অনুষ্ঠান

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সঙ্গে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদী ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে রোড শো করেছিলেন। সেখানে বহু মানুষ অংশ নিয়েছিলেন। রো শোয়ের পর মোতারা স্টেডিয়ামে বড় জমায়েতে ভাষণ দিয়েছিলেন দুই রাষ্ট্রপ্রধান। সেখানে প্রায় একলক্ষ লোকের সমায়েত হয়েছিল।

 ২০ মার্চ গুজরাতে প্রথম আক্রান্তের হদিশ

২০ মার্চ গুজরাতে প্রথম আক্রান্তের হদিশ

গুজরাতে প্রথম আক্রান্তের খোঁজ পাওয়া যায় ২০ মার্চ, রাজকোট এবং সুরাত থেকে। রাজকোটের এক পুরুষ এবং সুরাতের এক মহিলার আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+