জিএসটি ব্যবস্থাকে আরও সরলীকরণের পথে হাঁটবে কেন্দ্র, ইঙ্গিত জেটলির
জিএসটি ব্যবস্থা চালুর দেড় বছর পূর্তিতে আর এক নয়া ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
একসঙ্গে একগাদা করের বদলে সারা দেশে অভিন্ন করের নিয়ম জিএসটি চালু করেছে কেন্দ্র। সেই ব্যবস্থার দেড় বছর পূর্তিতে আর এক নয়া ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এই করব্যবস্থাকে আরও সরলীকরণের পথে কেন্দ্র হাঁটতে চলেছে বলে ব্যাখ্যা করেছেন তিনি।

অরুণ জেটলি বলেছেন, রাজস্ব বাড়লে ভারতের জিএসটি স্ল্যাব হতে পারে - ০ শতাংশ, ৫ শতাংশ ও ১২-১৮ শতাংশের মধ্যে কোনও একটি। অর্থাৎ বহুল ব্যবহৃত জিনিসের কর ব্যবস্থায় আরও সরলীকরণ করার কথা ভাবনাচিন্তা চলছে। তবে বিলাসবহুল পণ্যে কর কমানোর কোনও ভাবনা সরকারের নেই বলেই জেটলি জানিয়েছেন।
ফেসবুক পোস্টে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, ১২১৬টি পণ্য সাধারণভাবে বেশি ব্যবহার করা হয়। তার মধ্যে ১৮৩টির কোনও কর নেই। ৩০৮টির ৫ শতাংশ কর, ১৭৮টির ১২ শতাংশ কর ও ৫১৭টির ১৮ শতাংশ কর নেওয়া হয়। ২৮ শতাংশের স্ল্যাবে ২৮টি পণ্য রয়েছে।
ভবিষ্যতে ১২-১৮ শতাংশের মধ্যে কোনও একটি স্ল্যাব রাখা হবে বলে ইঙ্গিত দিয়েছেন জেটলি। তবে তা সময়সাপেক্ষ বলেও একইসঙ্গে জানিয়েছেন।
প্রসঙ্গত, গত শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকের পর ২৩টি পণ্যের কর কমানো হয়েছে। ভবিষ্যতে পণ্যের দাম নিয়ে যে আরও সরলীকরণের পথে কেন্দ্র হাঁটবে তা এদিন জেটলি বুঝিয়ে দিয়েছেন।
-
ইরানি যুদ্ধজাহাজ ঘিরে নতুন জল্পনা, শ্রীলঙ্কা উপকূল থেকে ৯ নটিক্যাল মাইল দূরে রণতরী -
যুদ্ধের প্রভাবে জ্বালানি চাপ, রান্নার গ্যাস সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার কেন্দ্রের -
১৩ বছর পর সারদা কাণ্ডে বড় নির্দেশ, শ্যামল সেন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে বলল কলকাতা হাইকোর্ট -
১৩ বছর ধরে কোমায় থাকা হরিশ রানার জন্য প্যাসিভ ইউথানেশিয়ার অনুমতি সুপ্রিম কোর্টের, ঐতিহাসিক রায় -
হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, মাইন পোঁতার অভিযোগে ইরানকে সতর্ক করলেন ট্রাম্প -
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ ধ্বনি ভোটে -
মধ্যপ্রাচ্যে অস্থিরতা! জ্বালানি সঙ্কটের কারণে বিমান ভাড়া বাড়াচ্ছে এয়ার ইন্ডিয়া -
পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি চাপ, পরমাণু বিদ্যুতের পক্ষে সওয়াল ইউরোপীয় কমিশনের -
এলপিজি সঙ্কটের মাঝে কলকাতায় রমরমা কালোবাজারি! চলছে প্যানিং বুকিং, বন্ধের দোরগোড়ায় বহু হোটেল-রেস্তরাঁ -
বিয়ে সেরে ফেললেন কুম্ভ মেলার ভাইরাল মোনালিসা, মুসলিম প্রেমিককে নিয়ে দ্বারস্থ হলেন কেরল পুলিশেরও -
গ্যাস নিয়ে আতঙ্কিত হতে বারণ করলেন মুখ্যমন্ত্রী, বিপণনকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠকে একাধিক সিদ্ধান্ত -
আইপিএলের প্রথম দফার সূচি প্রকাশিত, ইডেনে কবে কবে ম্যাচ রয়েছে কেকেআরের?












Click it and Unblock the Notifications