বিয়ের আসরে ল্যাপটপে অফিসের কাজ সামলে বিয়েতে বসলেন নতুন বর, ভিডিও ভাইরাল
বিয়ের আসরে ল্যাপটপে অফিসের কাজ সামলে বিয়েতে বসলেন নতুন বর, ভিডিও ভাইরাল
করোনা আবহে দেশজুড়ে নতুন ট্রেন্ড শুরু হয়েছে 'ওয়ার্ক ফ্রম হোম।’ অর্থাৎ এখন জ্বর বা শরীর খারাপ হলেও অফিস থেকে নিস্তার নেই। বাড়ি এখন পরিণত হয়েছে দপ্তরে। গত দু’বছর ধরে এই শব্দের সঙ্গে সকলেই বেশ পরিচিত হয়ে গিয়েছে। কিন্তু এ কী কাণ্ড? বিয়ের আসরেও অফিস থেকে মেলেনি রেহাই। বিয়ে করতে এসেও অফিসের কাজে মগ্ন বর, কাজ মেটার পরই বর বিয়ে করতে বসেন।
বিয়ের ভিডিও ভাইরাল
এমনিতেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের ভাইরাল ভিডিওগুলি খুবই মজাদার। যা দেখে এই কছিন সময়ে এসেও মানুষের মুখে হাসি ফুটবেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেই এমন এক ভিডিও চোখে পড়েছে নেটিজেনদের। যাতে দেখা গিয়েছে, মহারাষ্ট্রের কোনও বাসিন্দার বিয়ে হচ্ছে। বিবাহ বাসরে বর-বই দু'জনেই রয়েছেন, তবে খানিকটা দুরত্বে। বরের আশেপাশে বেশ কয়েকজন আত্মীয়স্বজন রয়েছেন। রয়েছেন পুরোহিতও।

বরের কোলে ল্যাপটপ
এ পর্যন্ত সব কিছুই ঠিক ছিল। কিন্তু বরের দিকে নজর পড়তেই দেখা গেল বিয়ে করতে এসেও বরের কোলে রয়েছে ল্যাপটপ। অনেকেই ভাবতে পারেন যে হয়ত জুম কলে আত্মীয় স্বজনদের বিয়ে দেখানোর জন্য বরের কোলে ল্যাপটপ রয়েছে। কিন্তু আসলে তা নয়। বরং অফিসের কাজে মগ্ন তিনি। কাজ মিটলে তবেই শুরু হবে বিয়ে, ঠিক সেরকমই হাবভাব পুরোহিতের।

নববধূ কি করছেন
যার হবু বর এত কাজে ব্যস্ত সেই কনে তখন কী করছেন জানেন? ভাইরাল ভিডিও ভাল করে দেখলে তাও খোলসা হবে। তিনি বিয়ের মণ্ডপে বসে হেসে গড়িয়ে পড়ছেন। এরপর অবশ্য বর কাজ সেরে ল্যাপটপটি অন্যের হাতে দিয়ে বিয়েতে মনোযোগ দেন।

নেটিজেনরা হেসে গড়াগড়ি খাচ্ছেন
নেটিজেনরা এই ভিডিও দেখে হেসে কুটোপুটি। ভিডিও নিয়েই নেটদুনিয়ায় উঠেছে আলোচনার ঝড়। দেশে কাজ পাগল মানুষদের অভাব নেই। তবে বিয়ের আসরে বসে কাজ করতে মনে হয় দেখা যায়নি কাউকেই। নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকা বর এ বিষয়ে রেকর্ড করেছেন বলেই দাবি নেটিজেনদের।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications