Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বৃহস্পতিবার পুরোপুরি জেল মুক্তি সঞ্জয় দত্তের

পুণে, ২৩ ফেব্রুয়ারি : দীর্ঘ সাড়ে তিন বছর পরে জেল মুক্তি ঘটছে বলিউড তারকা তথা মুম্বই বিস্ফোরণের ঘটনায় অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত সঞ্জয় দত্তের। আগামী বৃহস্পতিবার পুণের ইয়েরওয়াড়া জেল থেকে ছাড়া পাবেন তিনি। ['খলনায়ক'-এর সিকোয়েলে অভিনয় করবেন সঞ্জয় দত্ত?]

জেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টায় সঞ্জয় দত্তকে মুক্তি দেওয়া হবে। ইতিমধ্যেই ৪২ মাস সাজা খেটে ফেলেছেন তিনি। স্ত্রী মান্যতা, সন্তানেরা ও পরিবারের অন্য সদস্যরা মুন্নাভাইকে বাড়ি ফিরিয়ে আনতে যাবেন বলে জানা গিয়েছে। [ সঞ্জয় দত্তের বারংবার জেল মুক্তি নিয়ে করা মজার টুইট]

বৃহস্পতিবার পুরোপুরি জেল মুক্তি সঞ্জয় দত্তের

সঞ্জয় ছাড়া পাচ্ছেন, এই খুশির খবরে জেলের মধ্যেই ছোটখাটো অনুষ্ঠান করতে চেয়েছিল পরিবার ও অনুরাগীরা। তবে সেই প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে। ফলে বৃহস্পতিবার জেল থেকে বেরিয়ে সোজা বাড়িই ফিরে যাবেন মুন্নাভাই। [জেলে বসে 'রেডিও জকি'-র কাজ করছেন 'মুন্নাভাই' সঞ্জয় দত্ত]

১৯৯৩ সালের বিস্ফোরণের পরেই অভিযুক্ত হিসাবে মোট ১৮ মাস জেলে ছিলেন সঞ্জয় দত্ত। পরে ২০১৩ সালে আদালত তাঁকে অবৈধ একে৪৭ রাইফেল রাখার অপরাধে মোট পাঁচ বছরের সাজা শোনায়। ফলে বাকী সাড়ে তিন বছরের সাজা কাটিয়ে এবার ফের সমাজের মূলস্রোতে ফিরবেন এই বলিউড তারকা। [মুম্বই হামলা নিয়ে ডেভিড হেডলির বিস্ফোরক বয়ান]

গত বছরের জুন মাসে সঞ্জয় দত্তের মুক্তি পাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। তাঁকে সময়ের আগেই ছেড়ে দেওয়া নিয়ে গুঞ্জন উঠলেও নির্ধারিত সময় কাটিয়েই বাইরে আসছেন মুন্নাভাই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+