মাস্ক না পরে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, লকডাউন বিধি লঙ্ঘন করায় ছাগলকে গ্রেফতার করল পুলিশ
মাস্ক না পরে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, লকডাউন বিধি লঙ্ঘন করায় ছাগলকে গ্রেফতার করল পুলিশ
করোনা ভাইরাসের আবহে এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গ মাস্ক। মাস্ক না পরে রাস্তায় বেড়োলে পুলিশি শাস্তির মুখে পড়তে হচ্ছে সকলকে। কিন্তু কানপুরের পুলিশের এরকম এক উদ্ভট কাণ্ড দেখে সকলেই তাজ্জব। জানা গিয়েছে, কানপুরের বেকনগঞ্জ এলাকায় মাস্ক না পরে ঘুরে বেড়ানোর জন্য এক ছাগলকে গ্রেফতার করল পুলিশ।

রবিবারের এই ঘটনায় বেকনগঞ্জের পুলিশ ওই ছাগলটিকে ধরে জিপে করে থানায় নিয়ে যায়। যখন ছাগলের মালিক জানতে পারেন যে তাঁর পোষ্যকে থানায় নিয়ে যাওয়া হয়েছে তিনি তৎক্ষণাত পুলিশের কাছে আসেন। তিনি পুলিশের কাছে অনুরোধ জানানোর পর অবশেষে পুলিশ তাঁর ছাগলকে ছেড়ে দেন। কিন্তু সতর্ক করেন যে রাস্তায় যেন এভাবে তাঁর পোষ্যকে ছেড়ে না দেন।
আনোয়ারগঞ্জ পুলিশ থানার সার্কেল অফিসার সইফুদ্দিন বেগ যদিও জানিয়েছেন যে পুলিশ এক যুবককে মাস্ক না পরা অবস্থায় দেখে তাকে ছাগল সহ ধরে নিয়ে যায়। পরে ছাগলকে তার মালিকের হাতে তুলে দেওয়া হয়। এক পুলিশ কর্মী যদিও স্বীকার করেছেন যে লকডাউন নিয়ম লঙ্ঘন করার জন্য ছাগলকে ধরে নিয়ে আসা হয়েছিল। তিনি জানিয়েছেন যে এখন মানুষ কুকুরকেও মাস্ক পরাচ্ছেন তবে ছাগলকে নয় কেন? তবে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে হাসি–ঠাট্টার পর পুলিশ তার বিবৃতি বদল করে।
কিছুদিন আগে মাস্ক পরার গুরুত্ব বোঝানোর জন্য এক সাংবাদিক রাস্তায় বসে থাকা এক গাধার সাক্ষাতকার নিয়ে ভাইরাল হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications