G20 Summit 2023: বাইডেনের গাড়ি চালাতে এসে ভাড়া খাটলেন চালক, পুলিশের হাতে গ্রেফতার
জি-২০ সামিট শেষ করার আগেই ভারত থেকে ভিয়েতনামে উড়ে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের গাড়ি চালানোর জন্য এক ড্রাইভারকে ভাড়া করা হয়েছিল। তাকে নিয়ে হুলুস্থূল কাণ্ড। বাইডেনের গাড়ি চালাতে এসে নাকি অন্য যাত্রীর ভাড়া খেটেছেন চালক।
এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। সেই চালককে নাকি আটকও করেছিল পুলিশ। তারপরে যদিও জেরা করে ছেড়ে দেওয়া হয়। তাজ মানসিং হোটেলের যাত্রীকে নিয়ে যাচ্ছিলেন সেই গাড়ির চালক। বাইডেনের কনভয়ে গাড়ি চালানোর জন্য তাঁকে ভাড়া করা হয়েিছল।

হিসেব মতো অন্য কোনও কাজে তাঁর থাকার কথা নয়। কিন্তু শনিবার সকালে হঠাৎই দিল্লির রাস্তায় অন্য প্যাসেঞ্জারকে নিয়ে যেতে দেখা যায় তাঁকে। প্রতিদিন তিনি যে ভাড়া নিয়ে যান সেই দিনও ওই যাত্রীকে িনয়েই সফর করছিলেন তিনি। লোধি এসস্টেট থেকে হোটেলে ছাড়ার কথা ছিল ভাড়া। প্রতিদিনই তিনি সেই ব্যক্তিকে নিয়ে যান হোটেলে। কিন্তু এদিন পরিস্থিতি একেবারেই অন্যরকম ছিল।
রাস্তায় নিরাপত্তা রক্ষীরা তাঁর গাড়ি আটকায়। এবং গাড়িতে অন্য যাত্রীকে দেখে সঙ্গে সঙ্গে তাকে আটক করে। সঙ্গে সঙ্গে তাঁর গাড়ি বাইডেনের কনভয় থেকে বাদ দিয়ে দেওয়া হয়। দীর্ঘক্ষণ তাঁকে জেরা করার পর অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে। এই প্রথম ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল শহরে।
আমেরিকা থেকে উড়িয়ে আনা হয়েছিল তাঁর বিশেষ গাড়ি। সেই গাড়িতে করেই ভারতে জি-২০ সামিট চলাকালীন সব জায়গায় সফর করেছেন তিনি। তার সঙ্গে মোদী সরকারের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। শুক্রবার বিেকলে ভারতে পা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তার পরেই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করেন তিনি। শনিবার ছিল একাধিক বৈঠক। রাষ্ট্রপতির কাছে নৈশভোজের আয়োজন করা হয়েছিল।
তারপরের দিন অর্থাৎ রবিবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানানোর পর ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হয়ে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইটেন। এই আড়াইদিন তাঁর জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। দিল্লির যে হোটেলে বাইডেন এবং তাঁর সহযোগীরা ছিলেন সেই হোটেলের কর্মীদের বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। তাঁদের বিশেষ কার্ডের ব্যবস্থা করা হয়েছিল। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে রাখা হয়েছিল গোটা হোটেল।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications