Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টাকা নেই, রাজ্যের সরকারি হাসপাতালে মিলবে না 'সেক্স চেঞ্জ সার্জারি' পরিষেবা!

অর্থের অভাবে তামিলনাড়ুর পর, রাজ্যের সরকারি হাসপাতালে লিঙ্গ পরিবর্তন অস্ত্রোপচারের পরিষেবা দেওয়া দ্বিতীয় ভারতীয় রাজ্য হয়তো আর হওয়া হল না পশ্চিমবঙ্গের।

কলকাতা, ২৩ জানুয়ারি : তামিলনাড়ুর পর, রাজ্যের সরকারি হাসপাতালে লিঙ্গ পরিবর্তন অস্ত্রোপচারের পরিষেবা দেওয়া দ্বিতীয় ভারতীয় রাজ্য হয়তো আর হওয়া হল না পশ্চিমবঙ্গের।

রাজ্যের বৃহণ্ণলা উন্নয়ন বোর্ডের সূত্র অনুযায়ী, রাজ্যের সমাজকল্যাণ দফতরের তহবিলে চরম ঘাটতি থাকার কারণেই কিছু সময়ের জন্য রাজ্য সরকার এই পরিকল্পনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

টাকা নেই, রাজ্যের সরকারি হাসপাতালে মিলবে না 'সেক্স চেঞ্জ সার্জারি' পরিষেবা!

বোর্ডের এক সদস্যের কথায়, "২০১৫ সালের জুলাই মাসে প্রথম ঘোষণা হয়েছিল রাজ্যের সরকারি হাসপাতালেও লিঙ্গ পরিবর্তন অস্ত্রোপচারের পরিষেবা শুরু করা হবে। কিন্তু ঘোষণা হওয়ার পর থেকে পরিষেবা পরিকাঠামো তৈরি করার কোনও প্রচেষ্টা হয়নি। জিজ্ঞাসা করায় জানা যায়, তহবিলে টাকা নেই, আর্থিক সমস্যার জেরেই আপাতত কিছুদিনের জন্য এই প্রকল্প বন্ধ করা হয়েছে।"

বৃহণ্ণলা বোর্ডের ওই সদস্যের কথায় এর অর্থ হল, যারা লিঙ্গ পরিবর্তন অস্ত্রোপচারে ইচ্ছুক (তা ছেলে থেকে মেয়ে হোকে বা মেয়ে থেকে ছেলে হওয়ার ক্ষেত্রেও), তাকে না হয় বেসরকারি প্রতিষ্ঠানে আকাশাছোঁয়া টাকা খরচ করতে হবে আর নাহলে তামিলনাড়ুর সরকারি হাসপাতালে ছুটতে হবে।

২০১৫ সালে এই প্রকল্প ঘোষণা হওয়ার সময় সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা নির্দিষ্ট করে বলেছিলেন, এই প্রচেষ্টায় সরকার দুটি কারণের জন্য শীঘ্র পদক্ষেপ নিতে চলেছে, প্রথমত, এই ধরণের অস্ত্রোপচার জন্য বেসরকারি হাসপাতালে প্রচুর খরচ হয় আর দ্বিতীয়ত, এই ধরনের অস্ত্রোপচারের ক্ষেত্রে যথাযথ সতর্কতা না অবলম্বন করলে শারীরিক একাধিন নয়া সমস্যা দেখা দিতে পারে।

পাঁজা এও জানিয়েছিলেন, প্রাথমিকভাবে এই পরিষেবা শুধুমাত্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে উপলব্ধ হবে। ধীরে ধীরে রাজ্য সরকার পরিচালিত সহ সব হাসপাতালগুলিতেই এই পরিষেবা ছড়িয়ে দেওয়া হবে। কিন্তু কোনও প্রতিশ্রুতিই আপাতত পালন হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+