Yogi Adityanath: উত্তর প্রদেশে মিশন শক্তি! চতুর্থ পর্ব শুরু হবে ১৪ অক্টোবর থেকে, জানিয়েছেন যোগী আদিত্যনাথ
Yogi Adityanath: উত্তর প্রদেশে মিশন শক্তির চতুর্থ পর্ব শুরু হতে চলেছে। রাজ্যে মহিলাদের ক্ষমতায়ন এবং তাদের স্বনির্ভর করার লক্ষ্যে মিশন শক্তির চতুর্থ পর্ব চালু করা হবে। লোকভবনে এক বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মঙ্গলবার বৈঠকের সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, মিশন শক্তি হল প্রচারাভিযান। রাজ্য সরকার মহিলাদের সুরক্ষা, সম্মান ও ক্ষমতায়নের জন্য পরিচালিত করে। যা ইতিমধ্যেই সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে।

মুখ্যমন্ত্রীর কার্যালয়ের প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ১৪ অক্টোবর রাজ্য জুড়ে সমাবেশের আয়োজন করে মহিলাদের ক্ষমতায়ন সম্পর্কিত কেন্দ্র ও রাজ্য সরকারের পরিকল্পনা সম্পর্কে মানুষকে সচেতন করে নতুন পর্ব শুরু করা হবে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জোর দিয়ে বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে থাকা মহিলা অফিসারদের উচিত মহিলাদের সরকারি স্কিমগুলি সম্পর্কে অবহিত করা। অগ্রাধিকারের ভিত্তিতে তাদের সমস্যার সময়মতো সমাধান নিশ্চিত করার কথাও বলেছেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেছেন, প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ডে প্রচারের আয়োজন করতে হবে। গ্রাম প্রধান ছাড়াও মহিলা পুলিশ প্রধান, পঞ্চায়েত সচিব, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি, এএনএমের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মহিলাদের ক্ষমতায়ন ও সুরক্ষা সচেতনতা সম্পর্কিত প্রকল্পগুলির তথ্য প্রদানের মতো কাজগুলি নিশ্চিত করতে হবে।
তিনি বলেছেন, বিট অফিসারদের উচিত প্রতি সপ্তাহে একবার পঞ্চায়েত ভবনে গিয়ে মহিলাদের সমস্থার সমাধান করতে হবে। জনগণকে বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে অবহিত করতে হবে। এছাড়া প্রকল্পগুলির সুবিধা পেতে যে সমস্যাগুলি দেখা দেয়, তা মোকাবিলা করার প্রচেষ্টা করতে হবে।
মুখ্যমন্ত্রী বলেছেন, প্রচারাভিযানের সময় রাজ্য জুড়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের শিশুদের মধ্যে জনসচেতনতার জন্য প্রভাত ফেরির আয়োজন করতে হবে। এছাড়াও স্বরাষ্ট্র দফতরকে মিশন শক্তির সচেতনতা প্রচারের জন্য পাবলিক অ্যাড্রেস সিস্টেম ব্যবহার করতে হবে।
মিশন শক্তি অভিযানের সঙ্গে যুক্ত সমস্ত বিভাগকে ১৪ এবং ১৫ অক্টোবর সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। এরপর ১৬ অক্টোবর থেকে বিভাগ-ভিত্তিক নির্ধারিত প্রোগ্রামগুলিকে সংগঠিত করতে হবে।












Click it and Unblock the Notifications