রাজ্যসভা নির্বাচনের আগে ধাক্কা কংগ্রেসে, মোদী রাজ্যে বিধানসভা থেকে ইস্তফা ৪ বিধায়কের

রাজ্যসভা নির্বাচনের আগে ধাক্কা কংগ্রেসে, মোদী রাজ্যে বিধানসভা থেকে ইস্তফা ৪ বিধায়কের

রাজ্যসভা নির্বাচনের আগে বড় ধাক্কা গুজরাত কংগ্রেস। এদিন ৪ বিধায়ক বিধানসভার স্পিকার রাজেন্দ্র ত্রিবেদীর কাছে তাঁদের পদত্যাগপত্র পাঠিয়েছেন। প্রসঙ্গত রাজ্যসভার নির্বাচন হওয়ার কথা ২৬ মার্চ। ২ টি আসনে বিজেপির নিশ্চিত জয়ের সম্ভাবনা থাকলেও, সেখানে তারা তৃতীয় আসনেও প্রার্থী দিয়েছে।

৪ বিধায়কের পদত্যাগ গ্রহণ স্পিকারের

৪ বিধায়কের পদত্যাগ গ্রহণ স্পিকারের

গুজরাতে কংগ্রেসের ৪ বিধায়কের পদত্যাগ। বিধানসভার স্পিকার তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। স্পিকার নেই একথা জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।

সোমবার বিধানসভায় ঘোষণা

সোমবার বিধানসভায় ঘোষণা

স্পিকার জানিয়েছেন, তিনি সোমবার বিধানসভায় এইসব পদত্যাগী বিধায়কের নাম ঘোষণা করবেন।

শক্তি কমল কংগ্রেসের

শক্তি কমল কংগ্রেসের

১৮২ সদস্যের গুজরাত বিধানসভায় কংগ্রেসের শক্তি ৭৩ থেকে কমে হল ৬৯। ইতিমধ্যই কংগ্রেস ১৪ জন বিধায়ককে সরিয়েছে জয়পুরে।

২-এর জায়গায় ৩ প্রার্থী বিজেপি

২-এর জায়গায় ৩ প্রার্থী বিজেপি

বিধানসভায় বিজেপির যা শক্তি তাতে ২ প্রার্থীকে তারা জিতিয়ে আনতে পারবে। কিন্তু বিজেপির তরফ থেকে তিন প্রার্থী মনোনয়ন পেশ করেছেন। তাঁরা হলেন অভয় ভরদ্বাজ, রমিলা বারা এবং নরহরি আমিন। তৃতীয় প্রার্থীকে জেতাতে বিরোধী পক্ষের ভোট জরুরি বিজেপির। একটি মাত্র আসনের জন্য কংগ্রেস প্রার্থী ভরতসিন সোলাঙ্কি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+