প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি ভি রামা সুব্রহ্মণ্যম হচ্ছেন NHRC-র পরবর্তী চেয়ারপার্সন
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি রামা সুব্রহ্মণ্যমকে সোমবার জাতীয় মানবাধিকার কমিশন বা এনএইচআরসি-র নতুন চেয়ারপার্সন নিযুক্ত করা হয়েছে। নোডাল সংস্থা যা সরকার বা সরকারী কর্মচারী দ্বারা মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করে, তারই চেয়ারম্যান হলেন প্রাক্তন বিচারপতি সুব্রহ্মণ্যম।
১ জুন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ কুমার মিশ্র তার মেয়াদ শেষ করার পর থেকে NHRC চেয়ারপার্সনের পদটি ফাঁকাই ছিল। বিচারপতি মিশ্র অবসর নেওয়ার পর NHRC-এর সদস্য বিজয়া ভারতী সায়ানি এত দিন ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের দায়িত্ব সামলাচ্ছিলেন। তবে আজ সেই পদেই স্থায়ী নির্বাচন হয়ে গেল এদিন।

ভারতের একজন প্রাক্তন প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারক নির্বাচন কমিটির সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক NHRC চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত হন। প্রাক্তন CJI HL Dattu এবং KG Balakrishnan অতীতে অধিকার সংস্থার নেতৃত্বে ছিলেন।
ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় শুক্রবার বলেছেন যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের পদের জন্য তাকে বিবেচনা করা হচ্ছে এমন মিডিয়া রিপোর্টগুলি "অসত্য"। তিনি ওই পদের জন্যে মনোনীত নন। এরপরই জানা যায়, এনএইচআরসি-র নতুন চেয়ারপার্সন হচ্ছেন ভি রামা সুব্রহ্মণ্যম।
১৮ ডিসেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন কমিটি NHRC-এর পরবর্তী চেয়ারপার্সন বাছাই করার জন্য একটি বৈঠক করে। সেই বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দলের নেতা রাহুল গান্ধী যথাক্রমে রাজ্যসভা ও লোকসভার বিরোধী দল নেতা হিসেবে যোগ দিয়েছিলেন। সবার সম্মতিক্রমে এই বৈঠক হয়। আর তারপর সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়, যে কে হবেন পরবর্তী NHRC-এর চেয়ারপার্সন।
-
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়












Click it and Unblock the Notifications