মাস্কের গুরুত্ব বোঝাতে বাধ্য হয়ে গাধার সাক্ষাতকার নিলেন সাংবাদিক, ভিডিও ভাইরাল
মাস্কের গুরুত্ব বোঝাতে বাধ্য হয়ে গাধার সাক্ষাতকার নিলেন সাংবাদিক, ভিডিও ভাইরাল
করোনা ভাইরাসে মাস্ক পরার গুরুত্ব কী তা বোঝাতে এক সাংবাদিক উদ্ভট কাণ্ড ঘটালেও, তিনি সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হন সেই কাণ্ডের জন্য। তিনি গাধাদের সাক্ষাতকার নিয়েছেন। আর এইভাবেই তিনি নোভেল করোনা ভাইরাসে মাস্ক পরার উপকারিতা সম্পর্কে সচেতন করেছেন মানুষদের।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তায় বসে থাকা এক গাধার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন ওই সাংবাদিক। তিনি ওই অবলা প্রাণীকে জিজ্ঞাসা করছেন যে সে কেন মাস্ক না পরেই রাস্তায় বেড়িয়ে পড়েছে। তিনি তাঁর সঙ্গে থাকা মাইক প্রাণীটির মুখের সামনে উত্তর পাওয়ার জন্য নিয়ে যান। কিন্তু গাধার পক্ষ থেকে কোনও জবাব যে আসবে না তা জানা কথাই। এরপর ওই সাংবাদিক পথ চলতি এক মানুষকে ধরে জিজ্ঞাসা করেন যে তিনি কেন মাস্ক পরেননি। এরপর ওই সাংবাদিক ওই ব্যক্তির সঙ্গে কথোপকথনের মাধ্যমে ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে মাস্ক না পরে বেড়নোর জন্য গাধার সঙ্গে তুলনা করেন।
এরপর সাংবাদিক গাধাকে বোঝায় এবং পথচারিকে জিজ্ঞাসা করলেন কেন গাধা তাঁর প্রশ্নের জবাব দেয়নি। তখন পথচারি খুব নিরীহভাবে বলেন, 'এটা তো গাধা।’ এখানেই সাংবাদিক তাঁর লক্ষ্যে পৌঁছান। সাংবাদিক তৎক্ষণাত বলেন, 'গাধা তো, তাই লকডাউনে মাস্ক ছাড়াই রাস্তায় ঘুরছে।’ সাংবাদিক এটা প্রমাণ করেন যে মাস্ক ছাড়া বাইরে বেড়োনো মানে তা গাধামির লক্ষণ। যে সব পথচারি মাস্ক ছাড়া বেড়িয়ে ছিলেন তাঁদের সকলকেই সাংবাদিক এ ধরনের প্রশ্ন করেন। সাংবাদিকের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি এবং ইন্টারনেটে হাসির রোল উঠলেও বাহবাও প্রচুর কুড়িয়েছেন ওই সাংবাদিক।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications