বিল গেটসকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ ব্যক্তি গৌতম আদানি, রিপোর্ট ফোবর্সের
বিল গেটসকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ ব্যক্তি গৌতম আদানি, রিপোর্ট ফোবর্সের
আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি মাইক্রো সফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হয়েছেন। ফোবর্সের একটি রিপোর্টে জানানো হয়েছে, মাইক্রো সফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস বিশ্বের ধনীদের তালিকায় এক ধাপ নীচে চলে যান। ১১৫.৫ বিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি নিয়ে বিশ্বের ধনীদের তালিকায় চতুর্থ স্থানে ভারতীয় ধনকুবের গৌতম আদানি উঠে এসেছেন।

ফোবর্স পত্রিকায় ধনকুবের তালিকা
সম্প্রতি বিল গেটস তাঁর সম্পত্তির ২০ বিলিয়ন মার্কিন ডলার তাঁর অলাভজনক সংস্থাকে দান করেছেন। তার জেরেই বিশ্বের ধনীদের তালিকায় পঞ্চম স্থানে নেমে এলেন তিনি। অন্যদিকে, ভারতীয় ধনকুবের গৌতম আদানি ব্যক্তিগত সম্পত্তির দিক থেকে অ্যামাজনের জেফ বেজোস, বার্নাড ও লুই ভিটনের পরিবার এবং টেসলার সিইও এলন মাস্কের থেকে পিছিয়ে রয়েছেন। বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি হলেন এলন মাস্ক। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৩০.৮ বিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে থাকা বার্নাড ও লুই ভিটনের পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ১৪৯.৯ বিলিয়ন মার্কিন ডলার। জেফ বেজোসের মোট সম্পত্তির পরিমাণ ১৩৯.৫ বিলিয়ন মর্কিন ডলার। এই তালিকায় দশম স্থানে অন্য আর এক ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি রয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯০ বিলিয়ন মার্কিন ডলার। টেসলার সিইও এলন মাস্কের টুইটার ক্রয় চুক্তি নিয়ে একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছিল। পরে অবশ্য এলন মাস্ক টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে আসেন। এরপরেও তিনি বিশ্বের সব থেকে ধনী হিসেবে নিজের নাম নিশ্চিত করেছেন।

বিদেশে আদানির ব্যবসা বৃদ্ধি
আদানি গ্রুপের তরফ থেকে কয়েকদিন আগেই ইজরায়েলে একটি বন্দর বেসরকারিকরণের টেন্ডার পাওয়ার খবর প্রকাশ করা হয়। ওই টেন্ডার আদানি গোষ্ঠী গ্যাডোট গ্রুপের যৌথভাবে পেয়েছে। এই টেন্ডার পাওয়ার পরেই গৌতম আদানি টুইট করে বলেন, 'ইজরায়েলের হাইফা বন্দরের বেসরকারিকরণের টেন্ডার জিতে আনন্দিত। ভারতের জন্য এই টেন্ডারের তাৎপর্য অপরিসীম।' প্রসঙ্গত, হাইফা বন্দর ইজরায়েলের প্রধান তিনটি আন্তর্জাতিক বন্দরের মধ্যে সব থেকে বড়।

দেশের অভ্যন্তরে রেকর্ড গতিতে বাড়ছে আদানির ব্যবসা
আদানি গোষ্ঠীর অধীনে আদানি এন্টারপ্রাইজ ২৬ জুলাই ৫জি স্পেকট্রামের নিলামে অংশ নেওয়ার জন্য আবেদন করেছে। টেলি কমিউনিকেশন বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, ৪ জুলাই ৫জি স্পেকট্রামের নিলামে অংশ নেওয়ার জন্য আদানি ডেটা নেটওয়ার্কস আবেদন করেছে। এই আবেদনপত্রে সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের মোট সম্পত্তির পরিমাণ ২৪৮.৩৫ কোটি টাকা।
ব্লুমবার্গের রিপোর্টে জানানো হয়েছে, গত তিন বছরে আদানি গোষ্ঠী দেশের অভ্যন্তরে ব্যবসা ব্যাপক হারে বাড়িয়েছে। গত তিন বছরের মধ্যেই আদানি গোষ্ঠী সাতটি বিমান বন্দর ও দেশে বিমান চলাচলের এক চতুর্থাংশ নিয়ন্ত্রণ অর্জন করেছে। এছাড়াও পাওয়ার জেনারেটর ও খুচরো গ্যাস বিক্রির ক্ষেত্রেও নিজেদের ব্যবসা বাড়িয়েছে।
-
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা












Click it and Unblock the Notifications