সুপ্রিম কোর্টে ধাক্কার পরে তথ্য জমা SBI-এর! নির্বাচনী বন্ড নিয়ে নথি গেল নির্বাচন কমিশনে
নির্বাচনী বন্ড নিয়ে আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নির্বাচনী বন্ড নিয়ে যাবতীয় তথ্য তারা এদিন সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা বিকেল সাড়ে পাঁচটার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনে পাঠিয়েছে বলে জানা গিয়েছে।
এগারোই মার্চ শুনানির সময় সর্বোচ্চ আদালত এসবিআইয়ের আবেদনে সাড়া না দিয়ে বারোই মার্চের বিকেলের মধ্যে বিষয়টি নিয়ে সম্পূর্ণ বিবরণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। যা ১৫ মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে বলেও জানিয়েছিল সর্বোচ্চ আদালত।

সোমবার শুনানির সময় এসবিআই-এর তরফে বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে তথ্য দেওয়ার জন্য ৩০ জুন পর্যন্ত সময় চেয়েছিলেন। তিনি আরও বলেছিলেন, আদালত এসবিআইকে বন্ড কেনার জন্য তথ্য সরবরাহ করার নির্দেশ দিয়েছে। যার মধ্যে ক্রেতাদের পাশাপাশি বন্ডের দামও রয়েছে।
শুনানির সময় তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলির বিশদ বিবরণ, দলগুলির যেসব বন্ড পেয়েছে, তার সংখ্যাও দিতে হবে। এসওপির অধীনে বলা হয়েছে বন্ডের ক্রেতা ও বন্ড সম্পর্কে তথ্যের মধ্যে কোনও যোগসূত্র নেই। কেননা তা গোপন রাখতে বলা হয়েছিল। বন্ডে ক্রেতার নাম ও ক্রয়ের তারিখ কোড করা রয়েছে, যা ডিকোড করতে সময় লাগবে বলেও জানিয়েছিলেন এসবিআই-এর আইনজীবী।
প্রসঙ্গত এর আগে গত ১৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে বাতিল করে দেয়। পাশাপাশি এসবিআইকে ২০১৯-এর ১২ এপ্রিল থেকে কেনা সব নির্বাচনী বন্ডের বিশদ বিবরণ ছয় মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে দেওয়ার নির্দেশ দেয়। সেখানে যা ১৩ মার্চের মধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশও দেওয়া হয়। কিন্তু ১৫ ফেব্রুয়ারি নির্দেশ দেওয়ার পরেও ১১ মার্চ সেই কাজ না হওয়ায় প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications