১৬ টা বছর, বদলেছে শরীর, মুখে এসেছে সাদা দাড়ি! বন্দি রানাকে ওই খয়েরি পোশাকেই ভারতে নিয়ে এল NIA
Tahawwur Rana First Picture: দীর্ঘ ১৬ বছর পর Most wanted তাহাউর রহমানকে (Tahawwur Rana) হাতে পেল ভারত! আমেরিকা থেকে বিশেষ বিমানে তাঁকে নিয়ে আসা হয় আদালতে। এনআইএ, এনএসজির নিরাপত্তা ঘেরাটোপে রানাকে নিয়ে আসা হয়েছে মুম্বই হামলার মাস্টারমাইন্ডকে। আর এরপরেই তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর এরপরেই রানার একটি ছবি সামনে এসেছে। পিছনের দিকের একটি ছবি সামনে এনেছে এনআইএ (NIA)।
সম্ভবত নিরাপত্তার স্বার্থেই মুখ দেখানো হয়নি। তবে প্রকাশিত ছবিতে (Tahawwur Rana First Picture) দেখা যাচ্ছে আমেরিকায় বন্দি অবস্থায় যে পোশাক দেওয়া হয় তাতেই রানাকে এনআইএ আধিকারিকরা ভারতে নিয়ে আসা হয়েছে। পোশাকের রঙ খয়েরি। পায়ে ক্রকসের জুতো। দীর্ঘ অনেকগুলো বছর কেটে গিয়েছে। ২৬/১১ মুম্বই হামলায় জড়িত পাক বংশোদ্ভূত এই কানাডিয়ান এই ব্যবসায়ীর মুখে সাদা দাড়ি। চোখে কালো চশমা।

জানা যাচ্ছে, সম্ভবত রাতেই দিল্লির পাটিয়ালা আদালতে তোলা হতে পারে তাহাউরকে। ইতিমধ্যে ইউএপিএ (UAPA ) সহ অপরাধমূলক ষড়যন্ত্র, ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, হত্যা, জালিয়াতি সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। যা খবর, এই Most wanted 'জঙ্গিকে' একমাসের জন্য নিজেদের হেফাজতে চেয়ে এনআইএ'র তরফে আবেদন করতে পারে।
Tahawwur Rana First Picture: বিমানবন্দরেই মেডিক্যাল টেস্ট
রানাকে সন্ধ্যা ৬:২২ মিনিটে আমেরিকার বিশেষ বিমান Gulfstream G550-তে দিল্লির পালাম টেকনিক্যাল বিমানবন্দরে আনা হয়। বিমানবন্দরের চার নম্বর গেট থেকে তাঁকে বের করা হয়। যা খবর, সেখানের একটি রুমে তাহাউর হুসেন রানার মেডিক্যাল টেস্ট করা হয়। দীর্ঘ পথ নিয়ে আসা হয়, কোনও শারীরিক সমস্যা হয়নি তো? তা নিশ্চিত করেন চিকিৎসকরা। যা খবর, শারীরিক সব কিছু ঠিক আছে।
Tahawwur Rana First Picture: রাতে জেরা?
রানার নিরাপত্তায় কোনও খামতি রাখা হচ্ছে না। একদিকে দিল্লি পুলিশের কমান্ডোদর মোতায়েন করা হয়েছে। অন্যদিকে এনএসজির শীর্ষ আধিকারিকরাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন। আপাতত এনআইএ'র সদর দফতরে আগামী রাত যে রানার কাটবে তা নিশ্চিত। ফলে গোটা এলাকাকে দুর্গ বানিয়ে ফেলা হয়েছে।
The National Investigation Agency (NIA) on Thursday evening formally arrested Tahawwur Hussain Rana, the key conspirator in the deadly 26/11 Mumbai terror attacks, immediately after his arrival at IGIA, New Delhi, following his successful extradition from the United States.… pic.twitter.com/Tg3GBrjbo5
— ANI (@ANI) April 10, 2025
এনআইএ সদর দফতরের বাইরে নিরাপত্তা যেমন থাকছে, তেমনই যে কাস্টাডিতে রাখা হবে সেখানেই উচ্চপরজায়ের নিরাপত্তা থাকছে। যাতে কেউ না ঢুকতে পারে তাই সেখানে বিশেষ রাখা হচ্ছে। যা খবর, এনআইএ'র কয়েকজন আধিকারিকই রানার কাছে যেতে পারবেন। যা খবর, সম্ভবত আজ বৃহস্পতিবার রাত থেকেই তাঁকে জেরা করতে পারেন তদন্তকারীরা।
-
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে












Click it and Unblock the Notifications