দিল্লিতে তাজ এক্সপ্রেসে আগুন, অন্তত চারটি বগি ভস্মীভূত

Fire Breaks Out In Train: কাল লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। দিল্লির মসনদ কার হাতে থাকবে তা স্পষ্ট হতে শুরু করবে কয়েক ঘণ্টার মধ্যেই।

এরই মধ্যে দিল্লিতে ভয়াবহ রেল দুর্ঘটনার ঘটল। আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল তাজ এক্সপ্রেসের চারটি বগি।

Fire Breaks Out In Train

রেল সূত্রে জানা গিয়েছে, তাজ এক্সপ্রেসে হঠাৎই আগুন দেখতে পাওয়া যায়। তুঘলকাবাদ ও ওখলা স্টেশনের মধ্যে দিল্লির সরিতা বিহারের ঘটনা। উত্তর রেলওয়ের সিপিআরও জানিয়েছেন, ট্রেন থেকে নিরাপদে সমস্ত যাত্রীকে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

দিল্লির দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের পাঁচটি ইঞ্জিন। একটাই বাঁচোয়া, কোনও হতাহতের খবর নেই। রেলের ডিসিপি কেপিএস মালহোত্রাও জানিয়েছেন, ট্রেনের ক্ষতি হলেও সমস্ত যাত্রীই নিরাপদ।

মালহোত্রার কথায়, ট্রেনে আগুন লাগার খবর আমরা জানতে পারি বিকেল ৪টে ৪১ মিনিটে। প্রথমে দেখা গিয়েছিল তিনটি বগিতে আগুন লেগেছে। ট্রেনটি থামিয়ে দেওয়ার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। যে বগিগুলিতে আগুন লেগেছিল সেই বগিতে থাকা যাত্রীরা হয় অন্য বগিতে চলে গিয়েছিলেন, অনেকে ট্রেন থেকে নেমেও গিয়েছিলেন। কী কারণে আগুন লাগল সে বিষয়ে নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে। শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+