Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চিনের ধাঁচেই তামাম ডিজিটাল দুনিয়ায় কড়া নজরদারি কেন্দ্রের, কতটা প্রভাবিত হবেন আম-আদমি?

চিনের ধাঁচেই তামাম ডিজিটাল দুনিয়ায় কড়া নজরদারি কেন্দ্রের, কতটা প্রভাবিত হবেন আম-আদমি?

ডিজিটাল মিডিয়ায় একাধিক বিতর্কিত বিষয়বস্তুতে রাশ টানার জন্য কয়েকদিন আগেই কেন্দ্রকে কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য, নেটফ্লিক্স, আমাজন সহ একাধিক ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্মে অশ্লীলতা ও বিতর্কিত বিষয়বস্তুর সম্প্রচার ঠেকাতে বেশ কিছু মাস আগে থেকেই তোড়জোড় শুরু করে কেন্দ্র। অবশেষে সুপ্রিম তোপের মুখে পড়ে সেই কাজে গতি আসে। এবার এই বিষয়েই চূড়ান্ত নির্দেশিকা জারি করল সরকার।

সোশ্যাল মিডিয়া পলিসি তৈরির ঘোষণা কেন্দ্রের

সোশ্যাল মিডিয়া পলিসি তৈরির ঘোষণা কেন্দ্রের

নয়া নির্দেশিকায় সার্বিকভাবে সোশ্যাল মিডিয়া পলিসি তৈরির কথা বলা হয়েছে। তৈরি হবে কমিটিও। যার অধীনে চলবে কড়া নজরদারি। বৃহস্পতিবারই এই নয়া নির্দেশিকা জারি করেন কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মগুলির জন্যও নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ভুয়ো খবর রোধেও বড় পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

ওটিটি প্ল্যাটফর্ম গুলির উপরেও একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি

ওটিটি প্ল্যাটফর্ম গুলির উপরেও একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি

কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, সাধারণত, আমরা যেমন জানি কোনও সিনেমা মুক্তির আগে সংশ্লিষ্ট সংস্থা থেকে অনুমতি নিতে হয়, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়াতে একটি কমিটি তৈরি হবে, যাদের কাছ থেকে আগামীতে অনুমতি নিতে হবে বলে জানা যাচ্ছে। একইসাখে আমাজন, নেটফ্লিক্সের মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম গুলির উপরেও একগুচ্ছ নির্দেশিকা নিয়ে এসে নিষেধাজ্ঞা চাপাচ্ছে কেন্দ্র।

 ভুয়ো খবর রোধেও বড় পদক্ষেপ কেন্দ্রের

ভুয়ো খবর রোধেও বড় পদক্ষেপ কেন্দ্রের

নয়া নিয়ম বলে ওটিটি প্ল্যাটফর্মগুলিতে বিনামূল্যে কিছু তৈরি করা বা পোস্ট করার নিয়ম এখন থেকে উঠে যাচ্ছে বলে খবর। নতুন নির্দেশিকা কার্যকর হওয়ার পর, ভুয়ো খবর হোয়াটঅ্যাপ বা ফেসবুক মারফত ছড়ালে ইউজারকে জরিমানা বা শাস্তি দেওয়া হবে। এমনকী ইউজারের নাম প্রকাশেও বাধ্য থাকবে সংশ্লিষ্ট সংস্থা। নির্দেশিকায় বলা হয়েছে, প্রত্যেক প্ল্যাটফর্মের জন্য অভিযোগ নিরসন প্রক্রিয়া অবশ্য থাকতে হবে। একজন মুখ্য অভিযোগ আধিকারিকও রাখতে হবে বলে জানিয়েছে কেন্দ্র।

তৈরি করতে হবে অভিযোগ সেল

তৈরি করতে হবে অভিযোগ সেল

এমনকী এই নিয়ম কার্যকরী করার জন্য আগামী ২৪-ঘণ্টার মধ্যে অভিযোগ আধিকারিককে নিয়োগ করতে হবে। নব গঠিত অভিযোগ সেলের মাধ্যমেই ১৫ দিনের মধ্যে যাবতীয় অভিযোগের নিরসন করতে হবে বলেও জানিয়েচে কেন্দ্র। এমনকী কোনও মহিলার দায়ের করা অভিযোগের ক্ষেত্রে ২৪-ঘণ্টার মধ্যে ওই বিতর্কিত পোস্ট সরিয়ে ফেলার সংস্থান থাকতে হবে বলেও কড়া নির্দেশিকা দিয়েছে কেন্দ্র।

 ওটিটি প্ল্যাটফর্মগুলিতে বদলাতে চলেছে সিনেমা দেখার ধরণ

ওটিটি প্ল্যাটফর্মগুলিতে বদলাতে চলেছে সিনেমা দেখার ধরণ

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ পাওয়া একাধিক ওয়েব সিরিজ নিয়ে বিতর্ক দানা বাঁধে গোটা দেশে। বিতর্কিত বিষয়বস্তুর জন্য খবরের শিরোনামে উঠে আসে 'তাণ্ডব', 'মির্জাপুর ২'-র মতো জনপ্রিয় ওয়েব সিরিজ গুলো। তবে আগামীতে এই বিতর্ক ঠেকাতে সব বিষয় বা কন্টেন্টকে বয়স-ভিত্তিক পাঁচটি শ্রেণিতে বিভক্ত করতে হবে বলে জানিয়েছে কেন্দ্র। 'ইউনিভার্সাল (ইউ)', 'ইউ/এ ৭+', 'ইউ/এ ১৩+', 'ইউ/এ ১৬+', ও 'প্রাপ্তবয়স্ক' মূলত এই পাঁচ ভাগে ভাগের নির্দেশ দিয়েছে কেন্দ্র।

 চিনের ধাঁচেই সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতা কেড়ে নিতে চলেছে কেন্দ্র ?

চিনের ধাঁচেই সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতা কেড়ে নিতে চলেছে কেন্দ্র ?

এদিকে কেন্দ্রের এই নয়া নির্দেশিকা জারির পর তীব্র বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে। অনেকেই মনে করছেন সোশ্যাল মিডিয়া থেকে কার্যত 'স্বাধীনতাই' তুলে নিতে চাইছে কেন্দ্র। এই ধরনের নির্দেশিকা চিনে দেখা যায় বলেও মত অনেক বিশেষজ্ঞদের। যে কারণে সেখানে গুগলের মতো সংস্থা ব্যবসা করতে পারে না বলেও দাবি করছেন তারা। কার্যত, একই ধাঁচে নির্দেশিকা এনে সোশ্যাল মিডিয়ার সহ তামাম ডিজিটাল দুনিয়ার উপর নজরদারি শুরু করতে চলেছে কেন্দ্র।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+