কেন্দ্রীয় বাজেট ২০২০: বেলা ১১ টায় বাজেট পেশ অর্থমন্ত্রীর, চলছে 'প্রথাগত' প্রস্তুতি
বেলা ১১ টায় সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
বেলা ১১ টায় সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রথা অনুযায়ী, এদিন বেলা ১০.৩০ নাগাদ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসবে। সেই বৈঠক থেকে বেরিয়ে অর্থমন্ত্রীর যাবেন রাষ্ট্রপতির কাছে। তারপর সেখান থেকে সংসদ ভবন।

২০১৯-এ বাজেট পেশ করেছিলেন সীতারমন। নির্বাচনী বছর হওয়ায় তা পুরো বছরের জন্য ছিল না। ফলে নির্মলা সীতারমনের দ্বিতীয় বাজেটকে ঘিরে সাধারণের মধ্যে প্রত্যাশা অনেক।
গতবার ব্রিফকেসের বদলে বাজেটের কাগজপত্র সোনালি রিবন দেওয়া লাল কাপড়ে মুড়ে নিয়ে সংসদ ভবনে গিয়েছিলেন। এগিন সকালে অর্থমন্ত্রী মন্ত্রক থেকে রওনা দিয়েছেন।
#WATCH Delhi: Finance Minister Nirmala Sitharaman with the 'Bahi-Khata'. #Budget2020 ; She will present her second Budget today. pic.twitter.com/jfbSSHPMSy
— ANI (@ANI) February 1, 2020
বেলা ১১ টা বাজেট বক্তৃতা শুরু করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সাধারণভাবে বাজেট বক্তৃতা চলবে ৯০ মিনিট থেকে ১২০ মিনিট।
বিশেষজ্ঞদের অনেকেই বলছেন শতাব্দীর কঠিনতম বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী।
বাজেটের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে বাদ দিয়েই প্রধানমন্ত্রী দেশের শিল্পপতিদের নিয়ে বৈঠক করেন। যা নিয়ে জল্পনা ছড়িয়েছিল বিভিন্ন মহলে।












Click it and Unblock the Notifications