Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১৯ বছরের মেয়েকে পুড়িয়ে মারল বাবা, কোথায় ঘটল এমন ঘটনা

ফের পরিবারের সম্মান রক্ষায় মেয়েকে পুড়িয়ে খুনের অভিযোগ। ঘটনা মাইসুরুর এইচডি কোটে এলাকার। ভালবাসার পাত্র অন্য সম্প্রদায়ের হওয়ার মেয়েকে খুন করেছেন বাবা। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ

ফের পরিবারের সম্মান রক্ষায় হত্যার অভিযোগ। এমনই অভিযোগ মাইসুরুর নানজুয়ানগুডে। উনিশ বছরের মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বছর ২৫-এর এক যুবক থানায় অভিযোগ জানানোর পর শুরু হয়েছে তদন্ত।

১৯ বছরের মেয়েকে পুড়িয়ে মারল বাবা, কোথায় ঘটল এমন ঘটনা

মাইসুরুর এইচ ডি কোটে এলাকার বাসিন্দা কৃষ্ণ থানায় অভিযোগ জানিয়ে বলেছেন, শোভা নামে বছর উনিশের মেয়েটির সঙ্গে তার ভালবাসা ছিল। কিন্তু শোভার পরিবার কখনও তা মেনে নিতে পারেনি। কৃষ্ণ অন্য সম্প্রদায়ের হওয়ায় শোভার পরিবার এই সম্পর্কের প্রবল বিরোধিতা করেছিল।

কৃষ্ণর অভিযোগ, মাস তিনেক আগে যখন তিনি শোভাকে বিয়ে করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তখন এইচডি কোটের মুল্লুর গ্রামে শোভার বাবা গুরু সিদ্ধে গৌড়াসহ আরও চারজন তাদের মারধর করেন। এরপরেই শোভাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন কৃষ্ণ নামে ওই যুবক। গত তিন মাসে বারবার শোভাকে খুঁজে বের করতে চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছেন কৃষ্ণ। এমন কি গ্রামের কেউই শোভাকে দেখতে পাননি বলে জানিয়েছেন কৃষ্ণ। সেখান থেকেই কৃষ্ণ এই খুনের অভিযোগ দায়ের করেছেন।

মাইসুরু রুরালের পুলিশ সুপার জানিয়েছেন, শুক্রবার অভিযোগ পাওয়ার পর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। ঘটনাস্থলেও গেছে তদন্তকারী দল। দু-একদিনের মধ্যেই ঘটনাটি পরিষ্কার হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে বলে জানিয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+