Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jammu And Kashmir Election: ভোটের ফলাফল প্রকাশের আগেই জোট নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা ফারুক আবদুল্লার

জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন নির্বিঘ্নেই শেষ হয়েছে। এবার ফলাফল প্রকাশের পালা। কার ভাগ্যে কত ভোট জুটবে তা নিয়ে জল্পনা চলছে। বুথ ফেরত সমীক্ষা বলছে কাশ্মীরে ইন্ডিয়া জোটের পাল্লা ভারী। তাই আগে থেকেই সরকার গঠনের সমীকরণ শুরু হয়ে গিয়েছে।

ইতিমধ্যেই ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা দাবি করেছেন, পিডিপি সরকার গঠনে তাঁদের সমর্থন দেবে। এমনই দাবি করেছেন তিনি। তাই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। বুথ ফেরত সমীক্ষা অবিজেপি সরকারের তৈরি হবে বলে ইঙ্গিত মিলেছে।

Jammu And Kashmir Election

আগামীকাল অর্থাৎ মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। তার প্রস্তুতি চলছে। এই প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে বিধানসভা নির্বাচন হয়েছে। প্রথম নির্বাচনে বিপুল সংখ্যক মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। ভূস্বর্গে ভোটে মূল ইস্যুই ছিল কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়া। ইন্ডিয়া ব্লকের সব রাজনৈতিক দলই সেই ইস্যুতেই প্রচার চালিয়েছিল।

অন্যদিকে বিজেপির প্রচারের ইস্যু ছিল নয়া কাশ্মীর। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। কারণ বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে বিজেপি অনেকটাই পিছিয়ে রয়েছে। উল্টে ইন্ডিয়া ব্লক সুবিধাজনক অবস্থানে রয়েছে। তার মধ্যেই ফারুক আবদুল্লার এই মন্তব্য আরও ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কাশ্মীরের বিশেষ মর্যাদার দাবিতে ভূস্বর্গের রাজনৈতিক দলগুলি একাট্টা হয়ে গিয়েছে। পিডিপি কিন্তু এর আগে বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার গড়েছিল। কিন্তু ২০১৯ সালের আগেই সেই জোট ভেঙে যায়। তারপরে ২০১৯ সালে ভোটে জিতে আসার পরেই মোদী সরকার

সেসময় কাশ্মীরের সব রাজনৈতিক দলের নেতাদের গৃহবন্দি করে রাখা হয়েছিল। তাই নিয়ে গোটা দেশেই সমালোচনা শুরু হয়েছিল। তার মধ্যেই কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা সরাসরি জানিয়েছেন ইন্ডিয়া জোট ভাল ফল করলে পি়ডিপি তাঁদের সমর্থন জানাবেন তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ইতিমধ্যেই কাশ্মীরে ভোট গণনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা ভূস্বর্গ। গণনা কেন্দ্রগুলিতেও কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কাশ্মীর কি তবে হাতছাড়া হতে চলেছে বিজেপির।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+