Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কেন্দ্রীয় কর্মচারী হলেও রেহাই নেই, দুর্নীতিতে তদন্ত করতে পারবে রাজ্য পুলিশও: সুপ্রিম কোর্ট

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত মানেই যে শুধু সিবিআই, এই ধারণায় এবার ইতি টানল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল যে, যদি রাজ্যের ভিতরে কোনও দুর্নীতির অভিযোগ উঠে আসে তাহলে কেন্দ্রীয় কর্মচারী হলেও সেই তদন্ত রাজ্য পুলিশ করতে পারবে। কেবল তদন্তই নয়, প্রয়োজনে চার্জশিটও জমা দেওয়ার অধিকার রয়েছে রাজ্য পুলিশের।

রাজস্থানের একটি মামলার রায়ে বিচারপতি জে বি পারদিওয়াল এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ এই গুরুত্বপূর্ণ ব্যাখ্যাটি দিয়েছে। ওই ঘটনায় এক কেন্দ্রীয় কর্মচারীর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে রাজ্য পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের শেষে আদালতে চার্জশিটও পেশ করে। সেখানে অভিযুক্ত হিসেবে ওই কেন্দ্রীয় কর্মচারীর নামও ছিল।

এর পরেই ওই কর্মচারী দাবি করেন যে, তিনি কেন্দ্রীয় সরকারি কর্মী হওয়ার কারণে রাজ্য পুলিশের তাঁর বিরুদ্ধে তদন্ত করার কোনও অধিকার নেই। তাঁর যুক্তি ছিল যে, এরকম ধরনের তদন্ত একমাত্র সিবিআই-ই করতে পারে। আর এই দাবি তুলেই তিনি প্রথমে রাজস্থান হাই কোর্টে যান। তবে সেখানে মামলা খারিজ হয়ে যায়। তারপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

শীর্ষ আদালত স্পষ্ট ভাবে জানিয়ে দেয় যে, এই যুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজ্যের সীমানার মধ্যে যদি দুর্নীতির ঘটনা ঘটে, তা হলে সেই তদন্ত চালানোর জন্য রাজ্যের পুলিশ অথবা দুর্নীতি দমন শাখার সম্পূর্ণ অধিকার রয়েছে। অভিযুক্ত ব্যক্তি কেন্দ্রীয় কর্মচারী হলেই যে তদন্ত আটকে যাবে, এমন কোনও কথা আইনে নেই।

আদালত আরও ব্যাখ্যা করেছে যে, দুর্নীতি প্রতিরোধ আইনে যথাযথ সরকারের অনুমোদনের কথা বলা হয়েছে মানে এই নয় যে তদন্ত শুধুমাত্র কোনও একটি সংস্থার হাতেই সীমাবদ্ধ থাকবে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, কেন্দ্রীয় কর্মচারীরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দোহাই দিয়ে দুর্নীতির তদন্ত এড়াতে পারেন না।

আইন বিশেষজ্ঞদের মতে, এই রায়ের ফলে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ফৌজদারি তদন্ত সংক্রান্ত ক্ষমতার বিষয়টি আরও স্পষ্ট হয়ে গেল। বিরোধী দলগুলির দীর্ঘদিনের অভিযোগ ছিল যে, কেন্দ্রীয় সংস্থাগুলির উপর অতিরিক্ত নির্ভরতার কারণে রাজ্য প্রশাসনের হাত একেবারে বাঁধা থাকে। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে সেই বাধা অনেকটাই কাটল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+