EPFO: প্রায় সাড়ে ছয় কোটি মানুষকে উপহার! পিএফের সুদের হার বৃদ্ধির ঘোষণা মোদী সরকারের
EPFO:ইপিএফও ২০২২-২৩ আর্থিক বছরের জন্য ইপিএফ অ্যাকাউন্টের সুদের হার ৮.১৫ শতাংশ করার কথা ঘোষণা করেছে। যা আগে ছিল ৮.১০ শতাংশ। অর্থমন্ত্রকের প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বৃদ্ধির বিষয়ে জানিয়েছে।
এক বিজ্ঞপ্তিতে ইপিএফও জানিয়েছে, ভারত সরকার ১৯৫২ সালের কর্মচারী প্রভিডেন্ট ফান্ড স্কিমের প্যারা ৬০(১)-এর অধীনে ইপিএফও স্কিমের প্রতিটি সদস্যের জন্য বর্ধিত সুদ অনুমোদিত হয়েছে। ইপিএফও অ্যাকাউন্টে সুদের হার বৃদ্ধির ঘোষণা সংক্রান্ত সার্কুলার ২৪ জুলাই সোমবার জারি করা হয়েছে।

উল্লেখ করা প্রয়োজন এর আগে কর্মচারীদের ভবিষ্য নিধি সংগঠনের বোর্ড ২০২২-২৩ আর্থিক বছরের জন্য ইপিএফ অ্যাকাউন্টে (EPFO) ৮.১৫ শতাংশ হারে সুদ দিতে বলেছিল। তারপর সেটির অনুমোদনের জন্য অর্থমন্ত্রকের কাছে পাঠানো হয়েছিল। তথ্য অনুযায়ী ২০২৩ সালের অগাস্ট থেকে অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকতে শুরু করবে।

ইপিএফও-র (EPFO)জারি করা সার্কুলার অনুযায়ী বোর্ড এই বছরের মার্চে সুদের হার ৮.১০ শতাংশ থেকে বাড়িয়ে ৮.১৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছিল। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সিবিটির সুপারিশের পরে সুদের হার নিয়ে অর্থমন্ত্রক বিজ্ঞপ্তি দেয়। তারপরেই সেই বর্ধিত সুদ ইপিএফও সদস্যদের অ্যাকাউন্টে জমা হয়।
সাধারণভাবে অর্থমন্ত্রক কোনও আর্থিক বছরের সুদের হার প্রথম ত্রৈমাসিকে জানিয়ে দেয়। তা জানার পরে গ্রাহকরা সরকারি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলেন। এদিনই সেই অপেক্ষার অবসান হয়েছে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications