Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টার! কমপক্ষে মৃত আট মাওবাদী, মৃত্যু এক জওয়ানেরও

লোকসভা নির্বাচনের আগে থেকে ছত্তিশগড়ে মাওবাদী দমনে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। নির্বাচনের সময়েও যা জারি ছিল এবং নির্বাচনের পরেও তা চলছে। এদিন আবুজমাদে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে আট মাওবাদীর মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, নারায়ণপুর, কাঙ্কের, দান্তেওয়াড়া এবং কোন্ডাগাঁও-এই চার জেলার নিরাপত্তা বাহিনী (DRG, STF, ITBP) মাওবাদী দমন অভিযানে বের হয়। সে্ই সময় আবুজমাদের জঙ্গলে গুলিযুদ্ধ শুরু হয়। সেই লড়াইয়ে আট মাওবাদী ছাড়াও, এক জওয়ানের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও দুই জওয়ান আহত হয়েছেন। এলাকার পুলিশ কর্তারা জানিয়েছেন, এলাকায় এখনও গুলি যুদ্ধ চলছে।

maoist naxals

একটি সূত্রে জানা গিয়েছে, গত দুই দিন ধরে মাদ ও নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষ চলছে। নিরাপত্তা বাহিনী রেড করিডরে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান তীব্র করেছে। গত মাসে বিজাপুরের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে বারো মাওবাদীর মৃত্যু হয়।

গাঙ্গাপুর অঞ্চলের পিদিয়া সগ্রামের কাথে এদিন সকালে এনকাউন্টার শুরু হলে নিরাপত্তা বাহিনীর একটি দল অনুসন্ধানে বের হয়। মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও রাই এই অভিযানে থাকা নিরাপত্তা বাহিনীর জওয়ান ও আধিকারিকদের শুভেচ্ছু জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেছেন, যেহেতু ছত্তিশগড়ে বিজেপি ক্ষমতায় এসেছে, মাওবাদীদের বিরুদ্ধে তৎপরতা বেড়েছে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চান মাওবাদীদের অবসান হোক। রাজ্যের মানু। ডাবল ইঞ্জিন সরকারের সুবিধা পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত লোকসভা নির্বাচনের ঠিক মুখে, গত ১৬ এপ্রিল কাঙ্কের জেলায় এনকাউন্টারে মৃত্যু হয়েছিল ২৯ মাওবাদীর। এছাড়াও নারায়ণপুর জেলায় আবুজমাদ এলাকায় আরেকটি এনকাউন্টারে মৃত্যু হয়েছিল ১০ জন মাওবাদীর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+