এসডিও-র দাবী নিজের লোকসভা কেন্দ্র আমেঠীর বাসিন্দা নন রাহুল, বিড়াম্বনায় সোনিয়াপুত্র

রাহুল গান্ধীর আবেদন পত্র খারিজ করে দিয়ে আমেঠির এসডিও সাফ জানিয়েছেন কংগ্রেস সহ সভাপতি আমেঠির বাসিন্দা হওয়ার যে দাবি করেছেন তার কোনও প্রমাণই নেই। শুধু তাই নয় তিনি যে মাঝে মাঝে আমিঠিতে এসে থাকেন তারও উপযুক্ত কোনও প্রমাণ মেলেনি।
গত ১০ বছর ধরে সংসদে আমেঠি থেকে নির্বাচিত কংগ্রেসের সহসভাপতি । কিন্তু আমেঠির এসডিও-এর রায়ে এবার বিপাকে রাহুল। আমেঠীতে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য আমেঠীর বাসিন্দা হওয়ার তথ্য প্রমাণ লাগবে। ২০১১ সালে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ব্যাঙ্ক অ্য়াকাউন্টটি প্রয়োজন।
আমেঠির বাসিন্দা হিসাবে যে তথ্য-প্রমাণ রাহুল দিয়েছিলেন আজ তা খারিজ করে দিল এসডিও
আমেঠিতে রাহুলের বিরুদ্ধে লড়ছেন বিজেপির স্মৃতি ইরানি আর আপ-এর কুমার বিশ্বাস। চলতি বছর জানুয়ারিতে রাহুলকে কটাক্ষ করে কুমার বিশ্বাস বলেছিলেন, আমি এখানেই বাড়ি বানিয়ে লোকের মাঝে থাকব। রাজপুত্রর মতো রাজমহলে থাকব না।
কুমার বিশ্বাস ইতিমধ্যেই জোরদার প্রচার শুরু করেছেন আমেঠি থেকে। গত কয়েক মাস ধরেই তিনি কার্যত কংগ্রেসের শক্ত ঘাঁটি আমেঠিতে ডেরা বেঁধেছেন। রাহুল প্রসঙ্গে তাঁর মন্তব্য, ওঁর দাবী ছিল আমেঠীর মানুষ ওর পরিবার। কিন্তু উনি তো রাজমহলে থাকেন, বায়ুপথে যাতায়াত করেন। অথচ এখানকার মানুষের মাথার ছাদটুকু নেই। পরিবারের সঙ্গে একী ধরণের আত্মিক সম্পর্ক যুবরাজের।
তবে রাহুলের আর এক প্রতিদন্ধী নরেন্দ্র মোদী ঘনিষ্ট স্মৃতি ইরানি অবশ্য এখনও তাঁর লোকসভা কেন্দ্রে প্রচারে যেতে পারেননি। কারণ অনেক দেরীতে এই লোকসভা কেন্দ্রের জন্য স্মৃতির নাম ঘোষণা করেছে বিজেপি। সেই কারণেই সময়ের অভাবে এখনও এলাকায় প্রচার শুরু করতে পারেননি স্মৃতি।
এই ঘটনায় শুধু রাহুলই নন, অস্বস্তিতে পড়তে হয়েছে কংগ্রেসকেও। রাহুলকে প্রতীক হিসাবে সামনে রেখেই এবারের নির্বাচন প্রস্তুতু শুরু করেছিল কংগ্রেস। অথচ ১০ বছর যে কেন্দ্র থেকে লড়ে নির্বাচনে জিতেছেন কংগ্রেস সহ-সভাপতি, সেই কেন্দ্রেরই বাসিন্দা হওয়ার কোনও প্রমান দেখাতে পারেননি রাহুল। ফলে রাহুল এবং কংগ্রেস দলের ইমেজও ধাক্কা খাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications