Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maharashtra: শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই অসুস্থ হয়ে পড়লেন একনাথ শিন্ডে!

মহারাষ্ট্র নির্বাচন মিটে গিয়েছে। নির্বাচনের ফলাফল অনুযায়ী সরকার গঠন করছে মহাযুতি জোট। এমনকি আগামী বৃহস্পতিবার রয়েছে বিরাট শপথ গ্রহণ অনুষ্ঠান। অথচ মুখ্যমন্ত্রীর মসনদে কে বসবেন কিংবা মন্ত্রীত্ব পদে কারা কারা থাকবেন তা স্থির হয়নি এখনও। অর্থাৎ সরকার গঠন করেও বিজেপি, এনসিপি (অজিত) এবং শিবসেনা (শিন্ডে) জোটে ধোঁয়াশা থেকে গেছে সম্পর্কে।

আর এই সবের মাঝেই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন একনাথ শিন্ডে। শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে দৌড়ালেন ভর্তি হতে। কিন্তু প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছেড়ে দিল।গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কিন্তু শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় মঙ্গলবার মহারাষ্ট্রের থানের একটি হাসপাতালে ভর্তি করানো হয় শিন্ডেকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গত সপ্তাহ থেকেই জ্বর এবং গলায় সংক্রমণ ভোগাচ্ছিল শিন্ডেকে।

eknath shinde


শিবসেনা সূত্রে খবর, শিন্ডের শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক নয়। রুটিন চেকআপের জন্যই তিনিহাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালের বাইরে শিন্ডে বলেন, 'আমার শরীর ঠিক আছে'। গত শুক্রবার সকালে দিল্লি থেকে ফিরেই সাতারা জেলায় নিজের গ্রামের বাড়িতে চলে যান মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। আর সূত্রের খবর, সেখানেই জ্বরে আক্রান্ত হন শিন্ডে। তারপর সেখান থেকে ফিরে আসেন রাজনৈতিক কর্মভূমি থানেতে। আর আজ থানেতেই অসুস্থ হয়ে পড়লে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।

উল্লেখ্য, দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, দিল্লিতে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠকের পর মহারাষ্ট্রের সম্ভাব্য মন্ত্রীসভার গঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন একনাথ শিন্ডে। যদিও, শিন্ডে নিজে দাবি করেছেন, মুখ্যমন্ত্রী বাছাইয়ে তিনি প্রধানমন্ত্রী মোদির সিদ্ধান্তকেই মান্যতা দেবেন। এদিকে, গত শনিবার খানিক এক তরফা ভাবেই মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর শপথের দিনক্ষণ জানিয়ে দেয় বিজেপি। সেখানে অজিত পাওয়ারের দল এনসিপি এবং একনাথ শিন্ডের দল শিবসেনার উপস্থিতি কেন ছিলনা, তা নিয়েও উঠেছে প্রশ্ন।

বৃহস্পতিবার বিকেল ৫টায় মুম্বইয়ের আজাদ ময়দানে শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী। শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। অথচ এতো বড় ইভেন্টের আগে একনাথ শিন্ডের অসুস্থ হয়ে পড়া এবং হাসপাতালে ভর্তি হওয়া, যেন আলাদায় রহস্যের জন্ম দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+