Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

NEET Paper Leak: নিট কেলেঙ্কারির তদন্ত CBI-কে দিল কেন্দ্র, ফাঁস হবে বড় দুর্নীতি?

NEET Paper Leak: ইউজিসি নেট (UGC NET)-এর পর এবার মেডিক্যালেক প্রবেশিকা অর্থাৎ NEET পরীক্ষার তদন্তভারও দেওয়া হল সিবিআই-কে (CBI)। নেট পরীক্ষার আগেই নিট পরীক্ষায় বেনিয়মের অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্টে মামলাও হয়।

তবে সেই পরীক্ষা যে বাতিল (NEET Paper Leak) করা হচ্ছে না, তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেই পরীক্ষার ক্ষেত্রেই সিবিআই তদন্তের নির্দেশ দিল শিক্ষা মন্ত্রক। এর আগে নেট পরীক্ষায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল।

NEET Paper Leak

বলে রাখা প্রয়োজন, ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ NTA গত পাঁচ'মে OMR শিটের মাধ্যমে NEET (UG) পরীক্ষা পরিচালনা করে। আর সেই পরীক্ষা ঘিরে একাধিক বিতর্ক সামনে আসে। শুধু তাই নয়, ডার্ক ওয়েবে কয়েক লাখ টাকায় প্রশ্ন বিক্রি হয়।

ইতিমধ্যে বিহার পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। ধৃতদের জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আর এর মধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিল শিক্ষামন্ত্রক।

এক বার্তায় শিক্ষামন্ত্রক জানায়, পরীক্ষা প্রক্রিয়া পরিচালনায় স্বচ্ছতার কথা ভেবে এবং পরিস্থিতি পর্যালোচনা করে গোটা কেলেঙ্কারির তদন্ত সিবিআইকে দেওয়া হয়েছে বলে জানায় মন্ত্রক। যদিও এর আগে নিটে প্রশ্নপত্র ফাঁসের তদন্ত ভার কেন সিবিআইকে দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। কাউকে আড়াল করার জন্যই কি ব্যবস্থা? তা নিয়েও প্রশ্ন অঠে।

যদিও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, গোটা বিষয়ের উপর কড়া মনিটারিং করা হচ্ছে। কেলেঙ্কারির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড়া হবে না। আর এরপরেই আজ শনিবার এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি'র ডিজিকে সরিয়ে দেয় শিক্ষামন্ত্রক।

আর এরপরেই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হল। অন্যদিকে প্রশ্নপত্র ফাঁস নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। আগামী ৮ জুলাই সমস্ত মামলার শুনানি রয়েছে। আর তার আগে এটা বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+