Arvind Kejriwal: জেলে বসে কেবল আম আর মিষ্টি খাচ্ছেন, কেজরিওয়ালের বিরুদ্ধে আদালতে নালিশ ইডির
তিহাড় জেলে দিল্লির মুখ্যমন্ত্রীর খাওয়া দাওয়া নিয়ে আদালতে নালিশ ঠুকল ইডি। হঠাৎ করে কেজরিওয়ালের খাওয়াদাওয়াতে এতো কেন আপত্তি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। জানা গিয়েছে ডায়াবেিটক কেজরিওয়াল। তার মধ্যে আম-মিষ্টি খেয়ে চলেছেন দেদারে।
আদালতে ইডির আইনজীবী জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডায়াবেটিক সেটা তিনি জানেন তারপরেও জেলে আম, আলু পুরী, মিষ্টি প্রতিদিন খেয়ে চলেছেন। তাতে তাঁর সুগার লেভেল আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইডির আইনজীবী। তারা অভিযোগ করেছে বাড়ির খাবার খাওয়ার অনুমতি রয়েছে কেজরিওয়ালের তারপরেও তিনি এই সব খাবার খেয়ে নিজের শরীর খারাপের চেষ্টা করছেন।

বিশেষ সিবিআই এবং ইডি আদালতে বিশেষ চিকিৎসকের অনুমতি চেয়েছিলেন কেজরিওয়াল। সেই মামলার শুনানিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে। কেজরিওয়ালের আইনজীবী এদিকে তাঁর চিকিৎসকের প্রেসক্রিপশন আদালতে পেশ করেছেন। তাতে সুগারের ২ টাইপ লেভেল রয়েছে কেজরিওয়ালের বলে জানানো হয়েছে।
আগামিকাল আদালতে ফের এই নিয়ে একটি রিপোর্ট ইডিকে পেশ করতে বলা হয়েছে। গত ২ এপ্রিল থেকে তিহাড় জেলে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। সেই ২ তারিখ থেকেই জেলে তিনি চিনি দিয়ে চা, কলা, প্রতিদিন একটি -দুটি করে মিষ্টি, পুরি-আলুর সবজি খেয়ে চলেছেন। সুগারের রোগী হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীর এই সব খাবার খাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে ইডি।
ইডির অভিযোগ সুগারের রোগী হয়েও ইচ্ছে করে এই সব খাবার খাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল কারণ তিনি ইচ্ছে করে অসুস্থ হতে চাইছেন। এদিকে আদালত মুখ্যমন্ত্রীকে বাড়িতে রান্না করা সব খাবার খেতে দেওয়ার অনুমতি দিয়েছে। তারপরেও বাড়ি থেকে খাবার আনাচ্ছেন না তিনি। দিনে দুবার করে তাঁর রক্তে সুগারের পরীক্ষা করা হয়। তাঁর জন্য ২৪ ঘণ্টাই জেলের ভেতরে ডাক্তার মজুত রাখা হয়েছে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications