'বিরোধীদের জন্য ইডি-সিবিআই আর ইন্টারপোলের তালিকা থেকে বাদ মেহুল ভাই?', বিজেপিকে নিশানা খাড়গের
বিরোধীদের বিরুদ্ধে ইডি-সিবিআই প্রয়োগ নিয়ে সরাসরি বিজেপিকে নিশানা করলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের। তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন, বিরোধীদের জন্য ইডি সিবিআই আর কোটি কোটি টাকা নিয়ে দেশ থেকে যারা পালিয়েছে সেই মেহুল ভাইদের নাম ইন্টারপোল থেকে তুলে নেওয়া হল কেন?

ইডি-সিবিআই প্রয়োগ নিয়ে নিশানা
গোটা দেশ জুড়ে ইডি-সিবিআই তৎপরতা চরমে। একের পর এক বিরোধী দলের বিরুদ্ধে ইডি-সিবিআই অভিযান চলছে। বেছে বেছে বিরোধী দলেন নেতাদের বিরুদ্ধেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রয়োগ করা হচ্ছে। কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, আরজেডি, আম আদমি পার্টি, টিআরএস, ডিএমকে সহ একাধিক রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে প্রয়োগ করা হচ্ছে ইডি-সিবিআই। এই নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

টুইটে কী লিখলেন খাড়গে
টুইটে মল্লিকার্জুন খাড়গে বিজেপিকে নিশানা করে লিখেছেন, বিরোধীদের জন্য ইডি-সিবিআই আর ইন্টারপোলের তালিকা থেকে বাদ দেওয়া হল মেহুল ভাইকে। প্রসঙ্গল দেশের একাধিক ব্যাঙ্ক থেকে কয়েকশো কোটি টাকা ঋণ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন মেহুল চোকসি, বিজয় মালিয়া, নীরব মোদীর মত লোকেরা। তাদের এখনও পর্যন্ত দেশে ফেরাতে পারেনি মোদী সরকার। এমনকী মেহুল চোকসির নাম ইন্টারপোলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

সংসদে সরব বিরোধীরা
একের পর এক বিরোধী দলের নেতাদের বাড়িতে ইডি-সিবিআই হানা নিয়ে সরব হয়েছে কংগ্রেস। সংসদে এই নিয়ে একাধিকবার সরব হয়েছেন মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে অধীর চৌধুরীরা। মোদী সরকারের এই রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে এবার তৎপরতার সঙ্গে সরব হয়েছেন তাঁরা। বেছে বেছে কেন বিরোধীদের ঘরেই কেন্দ্রীয় এজেন্সি পাঠানো হচ্ছে তা নিয়ে সংসদে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। কিন্তু তারপরেও সেই অভিযান কোনও ভাবেই কমেনি। উল্টে বেড়েছে।

চোকসিদের এখনও ফেরাতে পারেনি মোদী সরকার
প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন শিল্পপতি মেহুল চোকসি এবং নীরব মোদী। সেই দেনা না মিটিয়েই দেশ থেকে পালিয়ে যান তাঁরা। তাদের ধরতে ইন্টারপোলে রেড কর্নার নোটিসও জারি করা হয়েছিল। কিন্তু মোদী সরকার সেই রেড কর্নার নোটিস থেকে তার নাম সরিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন মল্লিকার্জুন খাড়গে। এখনও পর্যন্ত তাদের দেশে ফেরাতে পারেনি মোদী সরকার। এই নিয়ে তীব্র কটাক্ষ করেছেন মল্লিকার্জুন খাড়গে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications