'নালায়ক' মোদী! মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়ঙ্ককে নোটিশ নির্বাচন কমিশনের
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে তথা কংগ্রেস নেতা প্রিয়ঙ্ক খাড়গেকে শোকজ নোটিশ নির্বাচন কমিশনের। প্রসঙ্গত প্রিয়ঙ্ক খাড়গে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন, একজন অযোগ্য (নালায়ক) ছেলে যদি দিল্লিতে বসে থাকে, তাহলে কীভাবে সংসার চলবে? বিষয়টি নিয়ে বিজেপি কমিশনে অভিযোগ জানিয়েছিল।
এদিন নির্বাচন কমিশনের তরফে আদর্শ আচরণবিধির উল্লেখ করে বলা হয়েছে, ২ মে তারা একটি অভিযোগ পেয়েছেন। জনসভায় প্রিয়ঙ্ক প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে অকথ্য ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছে নির্বাচন কমিশন।

ভিডিওতে নালায়ক অংশ তুলে ধরা বলা হয়েছে, বিষয়টিকে মডেল কোড অফ কন্ডাক্টের অধীনে পরীক্ষা করা হয়েছে। এই অংশটি মডেল কোড অফ কন্ডাক্টের বিধি লঙ্ঘন করেছে বলে নির্বাচন কমিশনের তরফে অভিযোগ করা হয়েছে।
নির্বাচন কমিশনের তরফে প্রিয়াঙ্ক খাড়গেকে পাঠানো কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে ৪ মে বিতেল পাঁচটার মধ্যে কেন আদর্শ আচরণবিধি ভঙ্গের দায়ে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলে তাহলে ধরে নেওয়া হবে তাঁর (প্রিয়াঙ্ক) বলার কিছু নেই।

নির্বাচন কমিশন এরপর আর কোনও কথা না বলেই যথাযথ সিদ্ধান্ত নেবে বলে কারণ দর্শানোর নোটিশে জানিয়েছে। প্রসঙ্গত প্রিয়াঙ্ক খাড়গে কালবুর্গি জেলার চিত্তপুর থেকে ফের প্রতিদ্বন্দ্বিতায় সামিল হয়েছেন। মোদীকে বিষাক্ত সাপ বলা মল্লিকার্জুন খাড়গে সমালোচনার মুখে দাবি করেছেন প্রিয়াঙ্ক মোদীকে নালায়ক বলেননি।
মঙ্গলবার নির্বাচন কমিশনে যায় পীযূষ গোয়েল, অনিল বালুনি এবং ওম পাঠকের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল। সেখানে নালায়ক মন্তব্যের জন্য প্রিয়াঙ্ক খাড়গের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি করা হয় কমিশনের কাছে। পাশাপাশি প্রিয়াঙ্কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও করে বিজেপি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications