৫ দিনের মধ্যে ফের ভূমিকম্প আন্দামান ও নিকোবরে! আতঙ্কে রাস্তায় বেরোলেন বাসিন্দারা
পাঁচ দিনের মধ্যে আন্দামান নিকোবরে ফের ভূমিকম্প। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার ২ অগাস্ট রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওষে দ্বীপপুঞ্জ। ভূমিকম্পটি সকাল ৫.৪০-এ আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ১০ কিমি গভীরে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নিকোবর দ্বীপপুঞ্জেক অক্ষাংশ ৯.৩২ এবং দ্রাঘিমাংশ ৯৪.০৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে বলে জানানো হয়েছে। হতাহত কিংবা সম্পত্তির ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

জার্মান সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, শনিবার আন্দামান ও নিকোবরে রিখটার স্কেলে ৬ মাত্রার (কোনও কোনও ক্ষেত্রে ৫.৯ ও বলা হচ্ছে) একটি ভূমিকম্প আঘাত হানে। যার উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে। চলতি বছরে দ্বীপপুঞ্জে ছিল একটি তৃতীয় ভূমিকম্প।
Earthquake of Magnitude:5.0, Occurred on 02-08-2023, 05:40:11 IST, Lat: 9.32 & Long: 94.03, Depth: 10 Km ,Location: Nicobar islands, for more information Download the BhooKamp App https://t.co/pVTorSRG6T @ndmaindia @Indiametdept @KirenRijiju @Dr_Mishra1966 @DDNewslive pic.twitter.com/kEqkWxtouk
— National Center for Seismology (@NCS_Earthquake) August 2, 2023
গত ২৯ জুলাই ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হাতে দ্বীপপুঞ্জে। এর আগে এই বছরের জানুয়ারিতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আন্দামান সাগরে ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এই বছরের মার্চে নিকোবর দ্বীপপুঞ্জে দ্বিতীয় ভূমিকম্পটি হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫। সেই সময়ও ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছিল ভূমিকম্পের উৎসস্থল ছিল ১০ কিমি গভীরে।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications