লোকসভায় ই সিগারেট কাণ্ড! তৃণমূল সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন অনুরাগ ঠাকুর
শীতকালীন অধিবেশন উত্তপ্ত একদিকে সরকার বিরোধীর বিরোধ, অন্যদিকে আরও এক তাজা বিতর্ক। সংসদ ভবনের ভেতরেই নাকি ভেপ টানছেন এক তৃণমূল সাংসদ! এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর।
বৃহস্পতিবার লোকসভায় দাঁড়িয়ে কোনও নাম উল্লেখ না করেই তিনি দাবি করেন, কয়েক দিন ধরেই ওই তৃণমূল সাংসদ নাকি নিষিদ্ধ ই সিগারেট ব্যবহার করছেন। বিষয়টি স্পিকারের নজরে আনার অনুরোধও করেন তিনি।

অনুরাগের সোজাসাপ্টা প্রশ্ন"দেশে যেখানে ই সিগারেট নিষিদ্ধ, সেখানে লোকসভার মধ্যে ভেপ ব্যবহার করার অনুমতি কে দিল?" লোকসভা স্পিকার ওম বিড়লা কঠোর সুরে জানান, সংসদ ভবনের ভেতরে ধূমপান বা ই সিগারেট ব্যবহারের কোনও নিয়ম নেই, কোনও পূর্বদৃষ্টান্তও নেই। তিনি স্পষ্ট বলেন "যদি বিষয়টি পরিষ্কারভাবে প্রমাণিত হয়, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
ই সিগারেট বা ভেপ আসলে এমন ইলেকট্রনিক যন্ত্র, যা তরল গরম করে ধোঁয়ার মতো অ্যারোসল তৈরি করে। এতে সাধারণত নিকোটিন ও বিভিন্ন রাসায়নিক মেশানো থাকে। প্রচলিত সিগারেটের মতো তামাক পোড়ানো হয় না, কিন্তু নিকোটিন ও অন্যান্য ক্ষতিকর উপাদান শরীরে ঢোকে বিশেষত তরুণদের জন্য ঝুঁকি বেশি বলেই দাবি চিকিৎসকদের।
ভারতে ২০১৯ সালে তরুণদের মধ্যে দ্রুত বাড়তে থাকা ই সিগারেটের ব্যবহার উদ্বেগ তৈরি করেছিল স্বাস্থ্য দপ্তরে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা এই ডিভাইস তামাকবিরোধী আন্দোলনকে পিছনে ঠেলে দিতে পারে।
তারপরই কেন্দ্রীয় সরকার কঠোর পদক্ষেপ নেয়। প্রহিবেশন অফ ইলেকট্রনিক সিগারেটস অ্যাক্ট ২০১৯ অনুযায়ী ই সিগারেট উৎপাদন, আমদানি, বিক্রি, পরিবহণ, বিজ্ঞাপন সবই সম্পূর্ণ নিষিদ্ধ। ব্যক্তিগত ব্যবহারে সরাসরি জেল না হলেও বিক্রি বা বিতরণে শাস্তির বিধান রয়েছে।
তবু দেশজুড়ে এখনও চলছে বেআইনি ব্যবসা। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ই সিগারেট বাজেয়াপ্তও করছে কর্তৃপক্ষ। লোকসভার মধ্যে ই সিগারেট ব্যবহারের অভিযোগ যে নতুন বিতর্কের জন্ম দিল, তা বলাই বাহুল্য। এখন নজর স্পিকারের যাচাই ও পরবর্তী পদক্ষেপের দিকে।
-
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
ভোটের আগে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ -
ভোটের আগে গেরুয়া শিবিরে বড় চমক! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ, জল্পনা তুঙ্গে -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ












Click it and Unblock the Notifications